হোম > জাতীয়

প্রথম আলো-ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে কথা বললেন প্রধান উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় পত্রিকা দুটির সম্পাদকদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। গতকাল বৃহস্পতিবার রাতে তাদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা।

প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের প্রতিষ্ঠান ও সংবাদকর্মীদের ওপর এই অনাকাঙ্ক্ষিত ও ন্যক্কারজনক হামলা আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। আপনাদের এই দুঃসময়ে সরকার আপনাদের পাশে আছে।

প্রধান উপদেষ্টা বলেন, দেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর এই হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর হামলার শামিল। এই ঘটনা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্বাধীন সাংবাদিকতার পথে এক বিরাট বাধা সৃষ্টি করেছে।

টেলিফোনে আলাপকালে সম্পাদকদের ও সংবাদমাধ্যমগুলোর পূর্ণ নিরাপত্তা এবং প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা।

খুব শিগগিরই এই সম্পাদকদের সঙ্গে সাক্ষাৎ হবে বলেও জানান প্রধান উপদেষ্টা।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত

অতিরিক্ত ও সহকারি পুলিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তার পোস্টিং

ঈদের সময় প্রতিদিন গড়ে দেড় লাখ যাত্রী পরিবহন করেছে মেট্রোরেল

অবহেলায় মায়ের মৃত্যু, যুগ্ম সচিব ছেলে ওএসডি

দাখিলে বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ল

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব কী ও কী সুবিধা পান?

এবতেদায়ী শিক্ষকদের লংমার্চে পুলিশের বাধা, রোববার থেকে আমরণ অনশন

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ইউনিট প্রতি কত বাড়ল?

পানিসম্পদ মন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৪ জুন কক্সবাজার যাবেন প্রধানমন্ত্রী: পানিসম্পদমন্ত্রী