হোম > জাতীয়

জুলাই গণঅভ্যুত্থানের সহযোদ্ধা সালমান মুক্তাদিরের পাশে আছি: আসিফ মাহমুদ

আমার দেশ অনলাইন

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ নিয়ে দুটি পোস্ট দিয়েছেন অন্তবর্তী সরকারের এই উপদেষ্টা ।

রাত দেড়টার পরে একটি পোস্টে ঘটনাস্থলের ভিডিও যুক্ত করে আসিফ মাহমুদ লেখেন, ‘চাঁদা না দেওয়ায় মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বর এলাকায় জনপ্রিয় ইউটিউবার এবং জুলাই গণঅভ্যুত্থানের সহযোদ্ধা সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। ’

প্রায় একই সময়ে আরেকটি পোস্টে জুলাই গণঅভ্যুত্থানের সময়ের সালমান মুক্তাদিরের একটি ভিডিও যুক্ত করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। লিখেছেন, ‘সালমান মুক্তাদিরের পাশে আছি।’

দেশের বর্তমান সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসিফ মাহমুদ লেখেন, ‘দেশে কি কোনো সরকার আছে? চাঁদা না দেওয়ায় ইসিবিতে জনাব সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর করেছে সন্ত্রাসীরা।’

বাংলাদেশের উন্নয়নে চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত

মানবপাচার ও জোরপূর্বক শ্রম রোধে আইনি কাঠামো আরো শক্তিশালী করার তাগিদ আইনমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

সাইবার সিকিউরিটি আইন নিপীড়নমূলক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন গণমাধ্যমকে হয়রানি করার জন্য নয়

বিপ্লব কুমারের অ্যাকাউন্টে লেনদেন ৩০ কোটি টাকা

সংবিধান সংশোধনে ফের গণভোট হবে

দখল-চাঁদাবাজিতে রাজধানীতে আতঙ্ক

কাঁদছেন প্রাথমিকে নিয়োগবঞ্চিতরা

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ