হোম > জাতীয়

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে অ্যাবের বিক্ষোভ

আমার দেশ অনলাইন

সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্বারা সৃষ্ট নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) চত্বরে এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব)-এর উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল। মিছিলে সভাপতিত্ব করেন অ্যাবের সম্মানিত আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সার এবং সঞ্চালনা করেন অ্যাবের সদস্যসচিব কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব।

এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন বারির মহাপরিচালক, বিআরসির চেয়ারম্যান, শেকৃবি, বিএডিসি, ডিএই, বিজেআরআই, ডফ, এসআরডিআই, ডিএলএসসহ বিভিন্ন পর্যায়ের পেশাজীবী কৃষিবিদ নেতৃবৃন্দ।

মিছিলে বক্তারা বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে অগ্নিসন্ত্রাস ও লুটপাট চালাচ্ছে। এই সন্ত্রাসের বিরুদ্ধে সকল পেশাজীবীকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। মিছিলটি কেআইবি চত্বর থেকে শুরু হয়ে আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

আইসিজের রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

গ্রামীণ ব্যাংকের ৭২ শাখায় হামলা-অগ্নিসংযোগ

পুলিশ প্রশাসনে বড় রদবদল, একসঙ্গে বদলি ১৭ কর্মকর্তা

শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত না করে পোশাকশিল্পের টেকসই উন্নয়ন সম্ভব নয়

কোন ইউনিয়ন পরিষদে কবে ভোট, তালিকা প্রকাশ ইসির

মামলার জট কমাতে ৬৪ জেলায় প্রাক-মামলা মধ্যস্থতা চালু হচ্ছে: আইনমন্ত্রী

‘এই ডিসেম্বরেই ফ্যাসিস্ট আ.লীগের রাজনীতির চূড়ান্ত কবর রচনা করবে জনগণ’

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেলে ১১ দফা নির্দেশনা, ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা

জুলাইয়ে মাদ্রাসাছাত্র হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে

ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৬১৫ জন