হোম > জাতীয়

সাংবাদিকদের জীবন খুবই টেনশনের: হাসান হাফিজ

স্টাফ রিপোর্টার

সাংবাদিকদের জীবন খুবই টেনশনের। তাই তাদের মধ্যে সচেতনতা বাড়াতে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ক্যাম্পের প্রয়োজন বলে জানিয়েছেন জাতীয় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হাসান হাফিজ।

রোববার সকালে ক্লাবের অডিটরিয়ামে আয়োজিত ফ্রি ডেন্টাল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

হাসান হাফিজ বলেন, সাংবাদিকদের স্বাস্থ্য সচেতনতা জরুরি। ক্লাব সদস্যদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ভবিষ্যতে আরও ক্যাম্পের আয়োজন করা হবে।

ফ্রি ডেন্টাল ক্যাম্পের উদ্ধোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ূব ভূঁইয়া, ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, শাহনাজ বেগম পলি, স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির আহবায়ক এ কে এম মহসিন, মেডিপ্লাসের ডাক্তার নারায়ন সরকার ও ডাক্তার মহিবুল ইসলাম।

উল্লেখ্য- জাতীয় প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত একদিনের এই ফ্রি-ডেন্টাল ক্যাম্প ও কর্মশালায় প্রায় তিন শতাধিক সদস্য দাঁতের চিকিৎসা সেবা গ্রহণ করেন। ক্যাম্পটি সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সদস্যদের জন্য উন্মুক্ত ছিল। ক্যাম্পের সার্বিক সহযোগিতায় ছিল মেডিপ্লাস আর ওরাল হেল্থ কেয়ার।

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইনস স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ