হোম > জাতীয়

ডিজিজের প্যাটার্নে হিউম্যান ও এনিমেল আলাদা করা যাচ্ছে না

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, করোনার পূর্বে ও পরে ডিজিজের যে প্যাটার্ন সেখানে হিউম্যান ও এনিমেলকে আলাদা করা যাচ্ছে না। শীঘ্রই হাসপাতালে হিউম্যান ও এনিমেলের একই ওষুধ চলে আসবে। মানুষ ও প্রাণীকে আলাদা করা হলেও যখন প্রাণিসম্পদ দাবি করা হবে তখন মানুষসহ প্রাণী অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ এখানে প্রাণী বলতে মানুষ বাইরে থাকতে পারে না।

মঙ্গলবার দুপুরে ঢাকাস্হ কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতাল পরিদর্শন শেষে অডিটরিয়ামে মতবিনিময় সভায় উপদেষ্টা এসব কথা বলেন।

প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালে নানান সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ভেটেরিনারি ডাক্তারদের রোগগুলোর ডায়াগনোসিস করার যে সক্ষমতা রয়েছে তা সত্যিই গর্বের।

হাসপাতালের ডাক্তারদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা অনেক ভালো কাজ করে যাচ্ছেন কিন্তু সে অর্থে প্রচারণা কম। তাই আপনাদের কার্যক্রম সম্পর্কে যেন জনগণ জানতে পারে সেলক্ষ্যে প্রচার কার্যক্রম আরো বাড়াতে হবে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালের পরিচালক ডা. মো. আব্দুল আজিজ আল মামুন-সহ ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তারা বক্তব্য রাখেন।

উল্লেখ্য, কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালে প্রাণীর চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে সপ্তাহে রবিবার থেকে বৃহস্পতিবার দুই শিফটে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত চিকিৎসা সেবা দেয়া হয়। এছাড়া শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং শনিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রাণীর চিকিৎসা সেবা দেয়া হয়।

সেবা সহজীকরণের লক্ষ্যে ই-ফায়ার লাইসেন্স চালু

ত্রিমুখী সংকটে হাওরাঞ্চলের হাজারো কৃষক দুশ্চিন্তায়

বর্তমান সংসদ হাজারো শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে

জিডিপির বড় অংশ শিক্ষা-স্বাস্থ্য খাতে ব্যয় করা হবে: প্রধানমন্ত্রী

১০ মে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ, পদক পাচ্ছেন ১০৭ জন

কামরাঙ্গীচরে প্লাইউড কারখানায় দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের মহান মে দিবস আজ

প্রথম অধিবেশনে পাস ৯৪ বিল ও ১৩৩ অধ্যাদেশ

দেশের স্বার্থে কাজ করব, কেউ কাউকে ব্যর্থ করতে চাইব না

সংরক্ষিত নারী আসনের দুই-তৃতীয়াংশ এমপি উচ্চশিক্ষিত ও কোটিপতি