হোম > জাতীয়

বাংলাদেশ এক পা এগোলে, পাকিস্তান দুই পা এগোবে

মাওলানা ফজলুর রহমান

আতিকুর রহমান নগরী

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এক ধর্মীয় সমাবেশে বক্তব্য দেন জমিয়ত উলেমা-ই-ইসলাম–ফজলের (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমান। ছবি : সংগৃহীত

পাকিস্তানের শীর্ষস্থানীয় আলেম ও জমিয়ত উলেমা-ই-ইসলাম–ফজলের (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমান পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক আরো জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশ (পাকিস্তানের দিকে) এক পা এগোলে, পাকিস্তান দুই পা এগোবে।

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এক ধর্মীয় সমাবেশে তিনি এই মন্তব্য করেন বলে রোববার এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।

খতমে নবুওয়ত সম্মেলনে দেওয়া বক্তব্যে মাওলানা ফজলুর রহমান বলেন, বাংলাদেশের মানুষের সক্রিয়তা ও উদ্যমের মনোভাব অত্যন্ত শক্তিশালী। ধর্মভিত্তিক আন্দোলন স্থিতিশীলতা ও আদর্শের ধারাবাহিকতা অব্যাহত রাখা, সহিংসতা নয়।

জেইউআই-এফ প্রধান বলেন, দুই দেশের মধ্যে ঐক্যবদ্ধ ঈমানের বন্ধন এমন এক শক্তিশালী সম্পর্কে আবদ্ধ, যা কখনোই মুছে যাবে না।

মাওলানা ফজলুর রহমান জানান, পাকিস্তানের প্রতিনিধিদল শুধু অনুষ্ঠানে যোগ দিতে নয়, পাকিস্তানের জনগণের শুভেচ্ছা বার্তাও বাংলাদেশিদের কাছে পৌঁছে দিতে এসেছে।

খতমে নবুওয়তের বিষয়ে সম্মেলনের মূল প্রতিপাদ্য তুলে ধরে তিনি বলেন, ‘এটি দুই দেশের জনগণের এক অভিন্ন বিশ্বাস। পাকিস্তান ও বাংলাদেশের মুসলমানরা একই উম্মাহর অংশ।’

উপমহাদেশের আলেমদের মতামত তুলে ধরে তিনি বলেন, কেউ যদি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর পর নবুয়তের দাবি করে, তাহলে ওই ব্যক্তি ইসলামের আওতার বাইরে।

এই আলেম আশা প্রকাশ করেন, এই সম্মেলন দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ও সম্পর্ক আরো দৃঢ় করতে ভূমিকা রাখবে। তিনি বলেন, ‘বাংলাদেশ এক কদম এগোলে পাকিস্তান দুই কদম এগোবে।’

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

মরার পরে যে লোক বেশি জ্বালিয়েছেন তার নাম শেখ মুজিব: শাহরিয়ার কবির

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান: স্বরাষ্ট্রমন্ত্রী