হোম > জাতীয়

দাবি না মানলে ১৯ অক্টোবর শিক্ষক সমাবেশ: বাশিস

স্টাফ রিপোর্টার

বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের চাকুরি জাতীয়করণ ত্বরান্বিত করার লক্ষ্যে অনতিবিলম্বে সরকারি নিয়মে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা প্রদানের দাবী জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)।

সরকার দাবি না মানলে আগামী ১৯ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে উল্লেখ করেন।

রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির নেতারা এসব দাবি করেন। এতে লিখিত বক্তব্য রাখেন সমিতির সদস্য সচিব রেজাউর করিম লিটন। এসময় উপস্থিত ছিলেন সমিতির আহবায়ক সাইদুর রহমান সরকারসহ অন্য নেতারা।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- সরকারি ও বেসরকারি বৈষম্য দুরীকরণের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করণ এখন সময়ের দাবী, সরকারি নিয়মে পুর্ণাঙ্গ বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা প্রদান, সরকারি স্কুলের ন্যায় বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক এর বেতন ৬ষ্ঠ গ্রেডে এবং সহকারি প্রধান শিক্ষকদের ৭ম গ্রেড সহ টাইমস্কেল প্রদান এবং কল্যাণ ও অবসর সুবিধার টাকা মহামান্য হাইকোর্টের রায় অনুযায়ী অবসরের ৬ মাসের মধ্যে প্রদান নিশ্চিত করতে হবে।

লিখিত বক্তব্যে শিক্ষকরা নেতারা বলেন, আমরা বিশ্বাস করি অন্তবর্তীকালীন সরকার শিক্ষাবান্ধব। তাই আমাদের যৌক্তিক দাবীগুলো পূরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

অন্যথায় আগামী ১৯ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে উল্লেখ করেন।

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারীদের রাজধানীতে অবস্থান কর্মসূচি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ