হোম > জাতীয়

'অসদাচরণ' ও 'পলায়ন' এর অভিযোগে উপ-বিভাগীয় প্রকৌশলী বরখাস্ত

স্টাফ রিপোর্টার

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় ‘অসদাচরণ' ও 'পলায়ন' এর অভিযোগে উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) দেবতোষ দেবকে চাকুরী থেকে বরখাস্ত করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

কর্মস্থলে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকায় 'অসদাচরণ' ও 'পলায়ন' এর অভিযোগে করা বিভাগীয় মামলায় তদন্তে প্রমাণিত হওয়ায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সরকারি কর্ম কমিশনের মতামত গ্রহণপূর্বক এবং রাষ্ট্রপতির অনুমোদনক্রমে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম এর স্বাক্ষরিত ১২ আগস্ট ২০২৫ তারিখের আদেশের মাধ্যমে তাকে চাকুরী হতে বরখাস্ত করা হয়েছে।

দেবতোষ দেব উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) গণপূর্ত উপ-বিভাগ-২, সিলেটে কর্মরত অবস্থায় কানাডায় বসবাসরত তার অসুস্থ বোন এর সাথে দেখা করার উদ্দেশ্যে পনের দিনের গড় বেতনে অর্জিত ও মঞ্জুরিকৃত ছুটিতে ২৭/০২/২০২৪ তারি কানাডা গমন করেন।

ছুটি শেষে তিনি কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য করে এবং কারণ দর্শানো নোটিশের জবাব প্রদান না করে গত ১৩/০৩/২০২৪ তারিখ থেকে অদ্যাবধি বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪ এর উপবিধি ৩ এর (ঘ) অনুযায়ী দেবতোষ দেবকে 'চাকুরি হতে বরখাস্ত করা হয়েছে।

রাজনৈতিক গণতন্ত্র সফল করতে অর্থনীতিরও গণতন্ত্রায়ণ জরুরি: আমির খসরু

বিদ্যুৎ বিল বিতরণকারীকে ধাওয়া দিল নারী, ভাইরাল ভিডিওর নেপথ্যে কী

এমপিও শিক্ষকদের বদলি আবেদন ২১ আগস্ট শুরু, জমা দেওয়ার সময় কতদিন

কারিগরি ত্রুটিতে কাঠমান্ডু থেকে উড়তে পারেনি বিমান, ভোগান্তিতে শতাধিক যাত্রী

এসএসসির ফল প্রকাশের পর ১০ মৃত্যু, শিক্ষার্থীদের জন্য ৮ দফা সুপারিশ

আ.লীগ সম্পৃক্ততা, নিয়োগের ১৭ দিনের মাথায় সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

লটারির মাধ্যমে গণপূর্তের ৪০৯ প্রকৌশলী বদলি

আগামী দুই-তিন বছরে প্রাথমিক শিক্ষায় দৃশ্যমান পরিবর্তন আসবে: প্রতিমন্ত্রী

ফ্যাসিস্ট আমলের চিকিৎসা পদ্ধতিই বদলে দেব: স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর গণমুখী পদক্ষেপে বদলে যাচ্ছে বাংলাদেশ: মাহদী আমিন