হোম > জাতীয়

নির্বাচনের আগে দুই ডিআইজি, দুই এসপি বদলি

আমার দেশ অনলাইন

পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মাহবুবুর রহমান এতে সই করেন।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রাজশাহী সারদার বিপিএর ডিআইজি শামীমা বেগমকে পুলিশ অধিদপ্তরে, পুলিশ অধিদপ্তরের ডিআইজি বাসুদেব বনিককে রাজশাহীর সারদার বাংলাদেশ পুলিশ একাডেমিতে (বিপিএ), জাতিসংঘ মিশন থেকে বাংলাদেশে প্রত্যাগত পুলিশ সুপার জান্নাত আফরোজকে রেলওয়ে পুলিশে এবং নৌ পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়াকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

তরুণ সেনা কর্মকর্তাদের প্রতি যে আহ্বান সাবেক সেনাপ্রধানের

নির্বাচনে টাকা বহনের সীমা নিয়ে যা জানাল বাংলাদেশ ব্যাংক

জনগণ যাকে নির্বাচিত করবে, তার সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র

ভোট কেন্দ্র, ভোটার স্লিপ ও সিরিয়াল নম্বর জানবেন যেভাবে

নির্বাচনের আগের রাতে যে দোয়া চাইলেন শায়খ আহমাদুল্লাহ

কোনো অবস্থাতেই ভোটের মাঠ ছাড়বে না জামায়াত: জুবায়ের

টাকা বহন ইস্যুতে আমাকে মিসকোট করা হয়েছে: ইসি সচিব

‘হ্যাঁ’ ভোটের পক্ষে সর্মথন জানিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

কিছু রাজনৈতিক দল ‘সন্ত্রাসী কার্যক্রম’ চালাচ্ছে: ইসলামী আন্দোলন

নির্বাচন নিয়ে যে ১৩ প্রশ্নের উত্তর খুঁজছে ভোটাররা