হোম > জাতীয়

মাতারবাড়ীতে আন্তর্জাতিকমানের ডকইয়ার্ড নির্মাণ করা হবে

বিশেষ প্রতিনিধি

সমুদ্র ও নাব্য জলপথের উন্নয়নে হাইড্রোগ্রাফিক জরিপ ও নটিক্যাল চার্ট প্রণয়নে আধুনিক পদ্ধতি ও অভিন্ন মান নিশ্চিত করা ও মাতারবাড়ীতে আন্তর্জাতিকমানের নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন।

শনিবার রাজধানীর বিজয় সরনীর মিলিটারি মিউজিয়ামে বাংলাদেশ নৌবাহিনী ও বিআইডব্লিউটিএ’র যৌথ আয়োজনে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

ড. সাখাওয়াত হোসেন বলেন, জলবায়ু অভিযোজন, নিরাপদ নৌপরিবহন, ব্লু ইকোনোমি ও টেকসই উন্নয়নের জন্য সামুদ্রিক সম্পদের সঠিক ব্যবস্থাপনা জরুরি।

তিনি বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোর উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, দেশে ৪টি সমুদ্র বন্দর যার মধ্যে ১টি গভীর সমুদ্র বন্দর (মাতারবাড়ী) ও ৫৪টি অভ্যন্তরীণ নৌ বন্দর রয়েছে। মাতারবাড়ীতে আন্তর্জাতিকমানের একটি ডকইয়ার্ড নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে।

এছাড়া ফিশারি পোর্ট প্রকল্প নির্মাণের প্রস্তাব পেলে সরকার তা বাস্তবায়ন করার উদ্যোগ নিবে।

দেশের সমুদ্র এলাকার হাইড্রোগ্রাফিক জরিপ পরিচালনা ও এ সংক্রান্ত সেবাদানের মাধ্যমে নিরাপদ নেভিগেশন ও সামুদ্রিক অর্থনীতির বিকাশে বাংলাদেশ নৌবাহিনী ভবিষ্যতে আরও অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাব্যক্ত করেন নৌপরিবহন উপদেষ্টা।

সেমিনারে বক্তারা পায়রা সমুদ্রবন্দর, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, এলএনজি টার্মিনাল ও কর্ণফুলী টানেলের মতো মেগা প্রকল্প বাস্তবায়নে হাইড্রোগ্রাফিক তথ্যের গুরুত্ব তুলে ধরেন। তারা স্বায়ত্তশাসিত ডুবো যান ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে সমুদ্রতল ম্যাপিং ত্বরান্বিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল এম নাজমুল হাসান, জাতীয় হাইড্রোগ্রাফিক কমিটির চেয়ারম্যান, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঈদযাত্রার প্রথম দিনে ট্রেনে যাত্রীর চাপ কম

তথ্য সচিবকে নিয়ে প্রকাশিত সংবাদ সম্পর্কে পিআইডির বক্তব্য

মৃত প্রবাসীর অনুদানেও ঘুষ, ৩ কর্মী বরখাস্ত

ভ্যাপসা গরমে দিশাহারা দেশবাসী, বৃষ্টির জন্য দোয়া

তাপমাত্রা বাড়ায় হজযাত্রীদের সতর্কতা অবলম্বনের অনুরোধ

রামিসা হত্যা মামলার বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ

প্রকৌশলীদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি: স্থানীয় সরকারমন্ত্রী

হেজেমনি মোকাবিলায় গরুসহ ভারতীয় সব পণ্য বয়কট করুন: মাহমুদুর রহমান

রামিসার ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর সিআইডির

ত্রিশালে নজরুলজয়ন্তী উৎসবের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী