হোম > জাতীয়

নিবন্ধন পেল নিউজ পোর্টাল ভিওডি বাংলা

স্টাফ রিপোর্টার

নিবন্ধন পেয়েছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ভিওডি বাংলা ডটকম। গতকাল মঙ্গলবার সিনিয়র সহকারি সচিব মো. সোলেমান আলী স্বাক্ষরিত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই অনুমতির বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সরকার নির্ধারিত সব শর্ত পূরণ সাপেক্ষে ভিওডি বাংলা ডটকমকে অনলাইন সংবাদমাধ্যম হিসেবে প্রাথমিক নিবন্ধনের অনুমতি দেওয়া হয়েছে। এর মাধ্যমে পোর্টালটি আনুষ্ঠানিকভাবে দেশের গণমাধ্যম অঙ্গনে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল হিসেবে কার্যক্রম পরিচালনার সুযোগ পেল।

ভিওডি বাংলা ডটকম কর্তৃপক্ষ জানায়, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশ ও মানুষের কথা তুলে ধরাই তাদের মূল লক্ষ্য। নিবন্ধনের অনুমতি পাওয়ায় তারা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে পাঠকের কাছে দ্রুত ও বিশ্বাসযোগ্য সংবাদ পৌঁছে দিতে আরও প্রতিশ্রুতিবদ্ধ।

গণমাধ্যম সংশ্লিষ্টরা মনে করছেন, ভিওডি বাংলা ডটকমের নিবন্ধন প্রাপ্তির মধ্য দিয়ে দেশের অনলাইন সাংবাদিকতায় নতুন একটি শক্তিশালী প্ল্যাটফর্ম যুক্ত হলো।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

মরার পরে যে লোক বেশি জ্বালিয়েছেন তার নাম শেখ মুজিব: শাহরিয়ার কবির

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান: স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরো ৫১২ জন

চট্টগ্রাম বন্দর ইজারায় অর্থনীতি-নিরাপত্তায় ঝুঁকির শঙ্কা