হোম > জাতীয়

টানা বৃষ্টির পূর্বাভাস, কালোমেঘের এত গর্জন কেন?

স্টাফ রিপোর্টার

আগামীকাল বুধবার সকালের দিকেই বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। আর এর প্রভাবে বৃহস্পতিবার থেকে টানা কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার সন্ধ্যায় আবহাওয়াবিদ একেএম নাজমুল হক আমার দেশকে বলেন, বুধবার সকালের দিকেই বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এতে বৃহস্পতিবার থেকে শনিবার নাগাদ সারাদেশে কমবেশি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

তবে কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে। শুক্রবার দক্ষিণাঞ্চলে এবং শনিবার উত্তরাঞ্চলে বেশি বৃষ্টি সম্ভাবনা রয়েছে।

আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকানো সম্পর্কে মুনসুন উড্রো হওয়ার প্রাক্কালে এমনটি হয়ে থাকে। এ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এদিকে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, বাংলাদেশে আবারও সক্রিয় হতে যাচ্ছে শক্তিশালী বৃষ্টি বলয়। যার ফলে দেশের প্রায় ৮০ শতাংশ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

সংস্থাটি জানায়, বৃষ্টি বলয়টি ৩০ সেপ্টেম্বর রাত থেকে ৫ অক্টোবর পর্যন্ত সক্রিয় থাকতে পারে। তবে সবচেয়ে বেশি সক্রিয় থাকবে ২ থেকে ৪ অক্টোবর পর্যন্ত। এসময় রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগে সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে।

রাজধানীতেও সক্রিয় থাকবে বৃষ্টি বলয়টি। আর মাঝারি সক্রিয় থাকবে সিলেট ও চট্টগ্রাম বিভাগে। কক্সবাজার, রাঙ্গামাটি বান্দরবান ও চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসের ঝুঁকি কথাও জানিয়েছে সংস্থাটি।

সংস্থাটির পূর্বাভাস মতে, রংপুর ও রাজশাহী বিভাগে ভারি থেকে অতি ভারী বর্ষণের কারণে নদ-নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেয়ে নদ-নদীর নিকটবর্তী নিম্ন অঞ্চল সাময়িক প্লাবিত হতে পারে। এছাড়াও বেশ কিছু এলাকায় নিম্ন অঞ্চলে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।

এই সময়ে দেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হওয়া বয়ে যেতে পারে। তাছাড়া বেশিরভাগ সময়েই সাগর বেশ উত্তাল থাকতে পারে।

হরমুজে বাংলাদেশি জাহাজ অতিক্রমে সহযোগিতার আশ্বাস ইরানের

সরকারি ঘোষণা না আসা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়া যাবে না

‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চীনের সহায়তা চাইলেন মির্জা ফখরুল

চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রসঙ্গ সংসদে, তদন্ত শেষে ৩০০ বিধিতে বিবৃতির ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না কেন ইরান

যশোরে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোর দাবি এমপি ফরিদের

তাপপ্রবাহের তীব্রতা বাড়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

বিএনপি এমপির বক্তব্য এক্সপাঞ্জ

আরো ১৬৯৮ কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার