হোম > জাতীয়

সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির তথ্য চেয়ে দূতাবাসের চিঠি

স্টাফ রিপোর্টার

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নাগরিকের বিষয়ে তথ্য চেয়ে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস চিঠি দিয়েছে। তবে ওই চিঠির জবাব এখনো পাওয়া যায়নি। জবাব পাওয়ামাত্রই এ বিষয়ে জানানো হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

তিনি বলেন, আকাশপথে যোগাযোগ ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে।

সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কর্মীদের লাগেজ বহনের জন্য ২০০টি ট্রলি হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

যাত্রীদের সুবিধার্থে আগামী কয়েক দিনের মধ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বা বিমানবন্দর কর্তৃপক্ষের নিজস্ব উদ্যোগেও আরও পর্যাপ্তসংখ্যক ট্রলি যুক্ত করা হবে বলে জানান তিনি।

এদিকে, এর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেছিলেন, সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির একজন ওমরাহ যাত্রী এবং অন্যজন অভিবাসী কর্মী। তবে পরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রশ্নটি পুরোপুরি বুঝতে না পেরে মন্ত্রী সৌদি আরবের বিমানবন্দরে নিহত দুই বাংলাদেশির বিষয়ে উত্তর দিয়েছিলেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমদ, বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে সৌদি আরবের একটি মসজিদে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর বুধবার দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

দুর্গাপূজার শিক্ষা হোক সত্য প্রতিষ্ঠা ও অন্যায় দূর করার প্রেরণা: এলজিআরডি মন্ত্রী

পরিচ্ছন্নতাকর্মীদের সমান অধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

কিশোর গ্যাং দমনে ইউএনও-ওসির নেতৃত্বে কমিটি

বাংলাদেশ-জাপান কর্মসংস্থান চুক্তি সই, আগামী এপ্রিলে কর্মী নিয়োগ শুরু

৮ মাসে বিএনপি সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর বিদায়

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন ত্রাণ প্রতিমন্ত্রী

এসএসসিতে ঢাকা ও ময়মনসিংহ বোর্ডের বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের মামলায় শুটার লেলিন গ্রেপ্তার

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনায় তথ্য বিনিময়ে ঘাটতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

‘আমন্ত্রণ পেয়েও বিরোধীদলীয় নেতা আসেননি, তারা জুলাইকে ধারণ করেন না’