হোম > জাতীয়

কক্সবাজারে ‘১৯৭ কিলোমিটার’ গাড়ি চালিয়েছেন প্রধানমন্ত্রী

আমার দেশ অনলাইন

কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী এক সফর করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি কর্মসূচিতে যোগ দিতে এসে পুরো সফরজুড়ে নিজেই ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে তিনি অংশ নিয়েছেন।

গতকাল শনিবার কক্সবাজারে সফরে গিয়ে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন স্পট ঘুরে ঘুরে পূর্ব নির্ধারিত কর্মসূচি পালন করেন। এ তথ্য জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা থেকে সকালে কক্সবাজার বিমানবন্দরে নেমে সেখান থেকেই সফর শুরু করেন। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে নিজেই গাড়ি চালিয়ে যান পিএমখালী ইউনিয়নের পাতলী খাল খনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানস্থলে।’

‘কর্মসূচি শেষে আবারও স্টিয়ারিং হাতে নিয়ে রওনা হন ডুলাহাজারা সাফারি পার্কের উদ্দেশ্যে। এমনি ভাবে কক্সবাজারের দিনব্যাপি সব কর্মসূচিতেই নিজেই গাড়ি চালিয়ে অংশ নেন প্রধানমন্ত্রী।’

‘এ সময় সড়কের দুই পাশে হাজার হাজার স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতাকর্মী তাকে একনজর দেখতে ভিড় জমান। অনেকেই হাত নেড়ে শুভেচ্ছা জানান, আর প্রধানমন্ত্রীও হাসিমুখে তাদের অভিবাদনের জবাব দেন।’

প্রধানমন্ত্রীর গাড়িতে সামনে আসনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পেছনের আসনে প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান ও স্বরাষ্ট্র মন্ত্রীর স্ত্রী হাসিনা আহমদ বসেন।

প্রধানমন্ত্রীর এমন স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও নিজে গাড়ি চালিয়ে কর্মসূচিতে অংশ নেওয়ার বিষয়টি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে। কক্সবাজারের মনোরম পরিবেশে এই সফর হয়ে ওঠে কর্মব্যস্ততার পাশাপাশি জনসম্পৃক্ততারও এক অনন্য দৃষ্টান্ত।

দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসিত জীবন শেষে ২০২৪ সালে ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পর তারেক রহমান বিভিন্ন সময়ে গাড়ি ড্রাইভ করেছেন। তবে এত দীর্ঘ পথে তারেক রহমানের ড্রাইভ এই প্রথম।-বাসস

ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রে জিম্মি রাষ্ট্র সংস্কার

উন্নয়নকাজে কমিশন বাণিজ্যের সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী

ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি

নিরাপত্তার নিশ্চয়তা বিধানের দায়িত্ব রাষ্ট্রের: রাষ্ট্রপতি

কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়নে বাংলাদেশকে ৯ দফা সহযোগিতায় সম্মত চীন

সমাজে শান্তির পরিবেশ নিশ্চিত করা জরুরি: প্রধানমন্ত্রী

৯ মাসে প্রধানমন্ত্রীকে ঘিরে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব

হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস

সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষ কারাগারে

ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া তদারকি করবেন প্রতিমন্ত্রী