হোম > জাতীয়

ভারতীয়দের ভিসা বন্ধের বিষয়ে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ভারতে হামলার শিকার বাংলাদেশি মিশনগুলোর ভিসা সেকশন বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের তিনি এ তথ্য জানান।

ভারতের কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ের বাংলাদেশ মিশনগুলো থেকে ভারতীয় নাগরিকদের জন্য পর্যটক ভিসা ‘সীমিত’ করা হয়েছে—এই প্রসঙ্গ বুধবার থেকে আলোচনায়, এ বিষয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে আজ উপদেষ্টা এমন তথ্য জানান।

বাংলাদেশে নির্বাচনের আগে ভারতীয়দের জন্য ট্যুরিস্ট ভিসা স্থগিত করা হয়েছে, নাকি বন্ধ করা হয়েছে, এমন প্রশ্ন করেন সাংবাদিকরা।

উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমার কাছে এ ধরনের কোনো সিদ্ধান্ত নেই। আমি যেটা করেছি, আমাদের যে মিশনগুলোতে সমস্যা সৃষ্টি হয়েছে, সেখানে আমরা আপাতত ভিসা সেকশন বন্ধ রাখতে বলেছি। এটা নিরাপত্তার কারণে।’

এ সময় যুক্তরাষ্ট্রের ভিসা বন্ডের আওতায় আসার বিষয়েও জানান উপদেষ্টা।

তৌহিদ হোসেন বলেন, যুক্তরাষ্ট্রে সামাজিক সুরক্ষা গ্রহণকারীদের তালিকায় শীর্ষে বাংলাদেশিরা রয়েছেন। এ কারণে ভিসা বন্ডের আওতায় পড়েছে বাংলাদেশ।

এ সময় বিভিন্ন দেশে অবৈধ অভিবাসনের দায় আগের সব সরকারের বলেও মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, ২০ ডিসেম্বর নয়াদিল্লি এবং ২২ ডিসেম্বর শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশ ভিসা সেন্টারে হিন্দু উগ্রপন্থি জঙ্গিরা হামলা ও ভাঙচুর চালায়। এ ছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের পর ভারতের বিভিন্ন স্থানে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনে সহিংস হামলার ঘটনা ঘটে। এসব ঘটনার পাশাপাশি ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশিদের ভিসা প্রদান কার্যক্রম সীমিত করে। যার জেরে সেখানে বাংলাদেশিদের যাতায়াত বাধাগ্রস্ত হচ্ছে।

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের