হোম > জাতীয়

চার-পাঁচবার বিরোধী দলে থাকলে সমালোচনা শিখে যাবেন

সংসদে জামায়াতের উদ্দেশে মন্ত্রী শেখ রবিউল আলম

আমার দেশ অনলাইন

ছবি: ভিডিও থেকে নেওয়া

প্রস্তাবিত বাজেট নিয়ে বিরোধী দলের সমালোচনাকে খুব একটা আমলে নিচ্ছেন না সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। বাজেটের সমালোচনা প্রসঙ্গে তিনি যুক্তরাষ্ট্র ও চীনের ঘাটতি বাজেটের তথ্য তুলে ধরেন।

বিরোধী দলের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘যারা বাজেট নিয়ে শঙ্কা প্রকাশ করছেন, তাদের জন্য বলতে চাই, প্রথম বিরোধী দল হয়েছেন, অনেক জায়গায় সমালোচনা করতে ভুল করছেন। সরকারি দল এখনো হন নাই। আমার বিশ্বাস, আরো দুই-চার-পাঁচবার বিরোধী দলে থাকলে আস্তে আস্তে সমালোচনা করাটা বুঝে যাবেন। আমি ওই সমালোচনাকে খুব একটা আমলে নিচ্ছি না।’

শেখ রবিউল আলম বলেন, ‘বাজেট নিয়ে আমি খুব সমালোচনা শুনিনি সংসদে। কিছু শঙ্কা শুনেছি। এই বাজেট নিয়ে কেউ নেতিবাচক কিছু বলেননি। কিছু আশঙ্কা প্রকাশ করেছেন। সেটি হচ্ছে, রাজস্ব আয়ে ঘাটতি হতে পারে। রাজস্ব আয়ের ঘাটতি হবে না। কারণ ই-চালানের মাধ্যমে রাজস্ব সংগ্রহ করা হবে। কর অব্যাহতি কমানো হবে।

তিনি বলেন, রাজস্ব ফাঁকির ক্ষেত্রে চিহ্নিতকরণ করা হবে এবং ভ্যাট কাঠামোতে নতুন বিন্যাস করা হবে। অতএব, রাজস্ব ঘাটতি আমি দেখছি না। আর আমাদের রাজস্ব আহরণ কর অনুপাতে যদি বলেন, সেটা যদি হয় ৯ শতাংশের কাছাকাছি, নেপাল-ভুটানও ১৩-১৪ শতাংশ করে। আমাদের ওখানে যেতে হবে। সে জন্য অর্থমন্ত্রী চ্যালেঞ্জ নিয়েছেন। আমার বিশ্বাস, রাজস্ব আয়ে ঘাটতি হবে না। ব্যাংকের কথা বলা হয়েছে, ব্যাংক ঋণও কমেছে। ২৫-২৬ অর্থবছরে ছিল ১ লাখ ১৮ হাজার কোটি টাকা। এবার করা হয়েছে ১ লাখ ১২ হাজার কোটি টাকা।

এমবি

২৮১৮ প্রশ্ন নিয়ে ৯ দিন চলবে সংসদ অধিবেশন

‘দাড়ি নিয়ে কটাক্ষ’ করার বিচার চাইলেন এমপি মনিরুল

ভারতের অভিজ্ঞতা অনুসরণ করে প্রাথমিকে উদ্যোগ নেওয়া হচ্ছে: ববি হাজ্জাজ

‘বলেছিল এক কোটি চাকরি দেবে, কিন্তু ছয় মাসে চাকরি হারিয়েছেন ৬২ হাজার মানুষ’

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে উত্তেজনা, সামাল দেওয়ার চেষ্টা স্পিকারের

স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার করতে পেরেছেন কি না, প্রশ্ন হাসনাত আবদুল্লাহর

মালয়েশিয়ায় কর্মী নিয়োগে চার দেশের জনশক্তি রপ্তানিকারকদের উদ্বেগ

নবায়নযোগ্য জ্বালানিতে উদ্যোক্তা তৈরির উদ্যোগ সরকারের

এভাবে নিয়ম ভঙ্গ করা হলে সংসদ বেশি দিন চলবে না: স্পিকার

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন আক্রান্ত ৮৬৮, মৃত্যু নেই