হোম > জাতীয়

ক্র্যাবের নতুন সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) এর ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আজ। সভাপতি মির্জা মেহেদী তমাল এবং সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ নির্বাচিত হয়েছেন।

দফতর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আমার দেশ পত্রিকার ওয়াসিম সিদ্দিকী।

সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নুসরুল হামিদ মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আবু তাহের। কমিশনার হিসেবে ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম, ডিআরইউ সিনিয়র সদস্য উত্তম চক্রবর্তী। সর্বাত্মক সহায়তা করেন ক্র্যাব'র সিনিয়র সদস্য আহমদ আতিক।

ক্র্যাব'র বর্তমান কার্যনির্বাহী কমিটির সভাপতি কামরুজ্জামান খান এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম নির্বাচন কমিশনকে সহায়তা করেন।

২৯৮ জন ভোটারের মধ্যে ২৮৬ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণার সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ ক্লাবের সিনিয়র সদস্যবৃন্দ।

সভাপতি হিসেবে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন। বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সিটি এডিটর মির্জা মেহেদী তমাল সর্বাধিক ১২৮ ভোট পেয়ে নির্বাচিত হন। দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মাহবুব আলম লাভলু ৯৫ ভোট, দৈনিক দেশ রূপান্তরের বিশেষ প্রতিনিধি সরোয়ার আলম ৪৯ ভোট, দৈনিক পূর্বাঞ্চলের ঢাকা ব্যুরো চীফ প্রধান আসাদুজ্জামান বিকু পেয়েছেন ১২ ভোট।

সহ-সভাপতি পদে ১৫৯ ভোটে নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাব পত্রিকার বিশেষ প্রতিনিধি উমর ফারুক আল হাদী। নিকটতম প্রতিদ্বন্দ্বী সময় নিউজ ডট নেট এর মিজানুর রহমান (মাসুম মিজান) পেয়েছেন ১২০ ভোট।

সাধারণ সম্পাদক পদে বাংলা টিভির চীফ নিউজ এডিটর এস এম বাদশাহ্ ১৮১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নিউজ বাংলার এস এম নুরুজ্জামান পেয়েছেন ১০৪ ভোট।

যুগ্ম সম্পাদক পদে ১৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক জনকণ্ঠের নিয়াজ আহমেদ লাবু। নিকটতম প্রতিদ্বন্দ্বী সকালের সময় পত্রিকার আব্দুল লতিফ রানা পেয়েছেন ১০২ ভোট।

অর্থ সম্পাদক হিসেবে বিনা প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছেন নয়া দিগন্ত পত্রিকার আমিনুল ইসলাম।

সাংগঠনিক সম্পাদক পদে আমাদের সময় পত্রিকার সাজ্জাদ মাহমুদ খান ১৫৮ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সাঈফ বাবলু পেয়েছেন ৯৪ ভোট, দৈনিক জবাবদিহির হানিফ রাজা ২৯ ভোট।

দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার ওয়াসিম সিদ্দিকী।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বণিকবার্তার নেহাল হাসনাইন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এশিয়ান টেলিভিশনের রকিবুল ইসলাম মানিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে ঢাকা পোস্ট এর জসীম উদ্দীন বিনা প্রতিদ্বন্দায় নির্বাচিত হয়েছেন।

আইন ও কল্যাণ সম্পাদক পদে মাছরাঙা টেলিভিশনের মাহমুদুল হাসান ১৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আমার বার্তার শেখ কালিমউল্লাহ্ ১১৬ ভোট। আন্তর্জাতিক সম্পাদক পদে বাংলাদেশ পোস্টের হাবিবুল্লাহ মিজান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ৩ জন।

বাংলাভিশনের জিয়া খান ২০৩ ভোট। ভোরের কাগজের ইমরান রহমান ১৮৭ ভোট এবং ঢাকা প্রতিদিন এর মোহাম্মদ জাকারিয়া ৭৫ ভোট। বাংলা বাজার পত্রিকার শহিদুল ইসলাম শাহেদ ৬৯ ভোট।

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইনস স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ