হোম > জাতীয়

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নিয়ে যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী

আমার দেশ অনলাইন

মহানগর ও মেট্রোপলিটন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনলাইন ও অফলাইন মিলিয়ে ক্লাস শুরু করতে চান বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সিদ্ধান্ত বাস্তবায়ন হলে এসব এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি একদিন কমবে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর দনিয়া কলেজে ‘জাতীয় বিশ্ববিদ্যালয়, তথ্য ও প্রযুক্তি বিভাগ এবং ইউনিসেফের’ যৌথ উদ্যোগের আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব বিষয়ে কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে বৈশ্বিক জ্বালানি সংকট সৃষ্টি হওয়ায় রাজধানীর কয়েকটি স্কুলকে পাইলট প্রকল্পের আওতায় এনে সপ্তাহে তিন দিন অনলাইন এবং অফলাইন ক্লাস চালু করা হয়েছে। আগামী শনিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। ডিজিটাল অ্যাডুকেশনের দিকে মোটিভেটেড করাই এর লক্ষ্য। এটি সফল হলে ধীরে ধীরে সারা দেশে কার্যকর করা যেতে পারে।

নতুন সিদ্ধান্ত নিয়ে তিনি আরো বলেন, ‘শনিবার শিক্ষার্থীদের স্কুলে এসে ক্লাস করতে হবে। রোববার অনলাইনে, সোমবার অফলাইনে, মঙ্গলবার অনলাইনে, বুধবার অফলাইনে এবং বৃহস্পতিবার অনলাইনে ক্লাস হবে। তিন দিন অনলাইনে ও তিন দিন অফলাইনে হবে। এটি মহানগর ও মেট্রোপলিটন এলাকায় হবে, তবে সারা দেশে নয়।

মেট্রোপলিটন এলাকার যেসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী বেশি সেসব প্রতিষ্ঠানে এ সিদ্ধান্ত শুরুতে বাস্তবায়ন হবে জানিয়ে শিক্ষামন্ত্রী আরো বলেন, তবে সব প্রতিষ্ঠানে এই পদ্ধতি বাধ্যতামূলক করা হচ্ছে না। এমন কোনো সিদ্ধান্ত নেয়া যাবে না, যাতে শিক্ষা ব্যবস্থায় ধস নামে।

জ্বালানি সংকট মোকাবিলায় অফিসসূচিতে পরিবর্তনসহ, সরকারের একগুচ্ছ কর্মসূচির মধ্যে এবার যুক্ত হচ্ছে শিক্ষাখাতও। প্রচলিত রুটিনের বাইরে এবার অনলাইন শ্রেণি-কার্যক্রম চালুর পথে নীতিনির্ধারকরা।

তবে, শিক্ষকরা বলছেন, অনলাইন ক্লাসের সময় যাতে নিরবচ্ছিন বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা হয়। পাশাপাশি, অনলাইনে বিড়ম্বনায় পড়লে সেই শিক্ষার্থীদের অফলাইন ক্লাসে সময় দেয়া হবে।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, যেসব স্কুল শিক্ষার্থীদের জন্য স্কুলবাসের ব্যবস্থা থাকবে, সেসব স্কুলে শুল্কমুক্ত বাসের ব্যবস্থা করবে সরকার।

বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার সহায়তা দেবে এডিবি

ঈদযাত্রায় নারী যাত্রীদের জন্য ট্রেনে যুক্ত হলো বিশেষ কোচ

ঈদযাত্রায় নারীদের জন্য থাকছে রেলের আলাদা কোচ

গোশত খাওয়ার শীর্ষে আমেরিকা, তলানিতে বাংলাদেশ

কুয়েতে বাংলাদেশের খাদ্য সহায়তা হস্তান্তর, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ

বাস মালিকেরা প্রতিশ্রুতি ভঙ্গ করায় সড়কে মৃত্যুর মিছিল

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সাক্ষাৎ

ঈদের দিনসহ আগামী পাঁচ দিনই থাকতে পারে বৃষ্টি

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

বগুড়ায় গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের, স্ত্রী হাসপাতালে