হোম > জাতীয়

চিত্রশিল্পী ও ভাস্কর হামিদুজ্জামান মারা গেছেন

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

খ্যাতিমান চিত্রশিল্পী ও ভাস্কর হামিদুজ্জামান খান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। রোববার সকালে রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন শিল্পী বিপুল শাহ্।

তিনি ডেঙ্গু ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বেশ কয়েকদিন ধরে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

১৯৪৬ সালের ১৬ মার্চ কিশোরগঞ্জের সহশ্রাম গ্রামে জন্মগ্রহণ করেন হামিদুজ্জামান খান। তিনি ১৯৬৭ সালে বাংলাদেশ কলেজ অব আর্টস অ্যান্ড ক্রাফটস (বর্তমান চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়) থেকে চারুকলায় স্নাতক ডিগ্রি লাভ করে সেখানে ১৯৭০ সালে যোগ দেন শিক্ষক হিসেবে।

তার গড়া ভাস্কর্যের বেশিরভাগই মুক্তিযুদ্ধকে ভিত্তি করে। ২০০৬ সালে শিল্পকলায় অবদানের জন্য একুশে পদক লাভ করেন এই ভাস্কর।

হামিদুজ্জামান খানের গড়া অন্যতম ভাস্কর্য ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সার কারখানায় ‘জাগ্রতবাংলা’, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘সংশপ্তক’, ঢাকা সেনানিবাসে ‘বিজয় কেতন’, মতিঝিলে বাংলাদেশ ব্যাংক ভবন প্রাঙ্গণে ‘ইউনিটি’, কৃষিবিদ ইনস্টিটিউট প্রাঙ্গণে ‘ফ্রিডম’, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ‘স্বাধীনতা চিরন্তন’, আগারগাঁওয়ে সরকারি কর্মকমিশন প্রাঙ্গণে ‘মৃত্যুঞ্জয়ী’, মাদারীপুরে ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম’।

৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য নেই: কারা মহাপরিদর্শক

কেরাণীগঞ্জে শিশু অপহরণ: ১২ বছর পর অপহরণকারীর যাবজ্জীবন

অবৈধ ২৫০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর

যে কারণে চার দেশে বসবাসরত বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস

আজিজের বিরুদ্ধে রেড নোটিস চাইল ট্রাইব্যুনাল

ভঙ্গুর অর্থনীতির মধ্যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছি

রাজস্ব কাঠামোকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে চায় সরকার

পিংক কালার মহিলা বাস সার্ভিস চালু

প্রধানমন্ত্রীর পরামর্শে জাতীয় সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা

রাজস্ব খাতে সৎ ও দক্ষ কর্মকর্তাদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করবে সরকার