হোম > জাতীয়

আমার দেশ-এর প্রেসের সামনে দুই ককটেল নিক্ষেপ

স্টাফ রিপোর্টার

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে আমার দেশ-এর নিজস্ব প্রেসের সামনে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। এ ঘটনায় প্রেসের নিরাপত্তারক্ষী আকতার হোসেন ও সামনের পানের দোকানি রিনা খানম আহত হয়েছেন। তারা দুজনই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

রোববার রাতে আমার দেশ-এর নিজস্ব প্রেসের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত ১০টা ৪৬ মিনিটে আমার দেশের প্রেসের সামনে একটি মোটর সাইকেলে দুই ব্যক্তি এসে দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয়। লালটেপ মোড়ানো আরেকটি অবিস্ফোরিত অবস্থায় সেখানে পড়ে ছিল। ককটেলের বিকট শব্দে আশপাশের লোকজন ছোটাছুটি শুরু করে। পরে সেখানে লোকজন জড়ো হয়।

খবর পেয়ে তেজগাঁও থানা পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থার সদস্যরা উপস্থিত হয়। পরে পুলিশ দুর্বৃত্তদের ধরতে আশপাশের এলাকায় রেকি করলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

আমার দেশের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (প্রশাসন) মো. শহিদুর রহমান জানান, প্রেসের সামনে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি।

এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাহবুবুর রহমান জানান, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টহল টিম গেছে। বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।

জার্মানি ও চেক প্রজাতন্ত্র সফর করলেন বিমান বাহিনী প্রধান

চার দিনের সফরে জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

অক্টোবরের ২৪ দিনে ২৬ হাজার ৪১১ কোটি টাকার রেমিট্যান্স

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক আরো শক্তিশালী হচ্ছে: মার্কিন রাষ্ট্রদূত

অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, চার বিভাগে ঝরবে বৃষ্টি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে জানতে চেয়েছে সংসদীয় কমিটি

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চার পাঠ্যবইয়ের অনুমোদন

সাপ্তাহিক ছুটির ঠিক পরই কি ৫ দিনের ছুটি সম্ভব, নৈমিত্তিক ছুটি ভোগের নিয়ম কী

সৌদিগামী ফ্লাইট বাতিলে ভোগান্তিতে ২২২৩১ যাত্রী

আগামী নির্বাচন অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী