হোম > জাতীয়

টিসিবিতে দুর্নীতির অভিযোগ কম: বাণিজ্য সচিব

স্টাফ রিপোর্টার, ঢাকা

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান বলেছেন, সরকারি অন্যান্য কার্যক্রমের তুলনায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-তে দুর্নীতির অভিযোগ তুলনামূলকভাবে কম। সোমবার টিসিবির করপোরেট ট্রেডিং প্রোফাইলের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

সচিব জানান, বাংলাদেশ উন্নয়নশীল দেশের তালিকায় যুক্ত হলেও ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম অব্যাহত থাকবে। এতে নিম্ন আয়ের মানুষেরা উপকৃত হবেন।

তিনি আরও বলেন, কৃষকেরা যেন আলুর ন্যায্যমূল্য পান, সেদিকেও টিসিবি নজর রাখছে। সম্প্রতি পেঁয়াজের ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে সরকারের কৌশল সফল হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ, পরিচালক (প্রশাসন ও অর্থ) আবেদ আলী এবং পরিচালক (বাণিজ্যিক) এস এম শাহীন পারভেজসহ বিভিন্ন জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অনুমোদন পেল তিন মেট্রোরেল প্রকল্প

ক্ষমতা ভোগের জন্য নয়, এটা দায়িত্ব: প্রেস সচিব

হাসিনাকে কেন্দ্র করে চক্রান্তের জাল বুনছে ভারত

চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু

এশিয়ান গেমস উপলক্ষে জাপানে গেলেন সেনাপ্রধান

২০৩০ সালের মধ্যে ৬৮৯ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে পিডিবি

ঘুস-হয়রানি বন্ধে কঠোর বার্তা সচিব সভায়

প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেল আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী