হোম > জাতীয়

শিক্ষামন্ত্রীর সঙ্গে ভ্যাটিকান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের সঙ্গে হলি সি ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন র‍্যান্ডালের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রতিনিধি দলে ছিলেন ঢাকার আর্চবিশপ বিজয় এনডি’ক্রুজ, নটরডেম বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত উপাচার্য ড. চার্লস গর্ডন।

এ সময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, প্রাথমিক ও গণশিক্ষা সচিব জেসমিন নাহার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল উপস্থিত ছিলেন।

সাক্ষাতে দুই দেশের সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে তুলে ধরা হয়। প্রতিনিধিদল উভয় দেশের মধ্যে শিক্ষা সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল মিশনারি পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম বিষয়ে মন্ত্রীকে অবহিত করেন। তারা শিক্ষা বিস্তারে তাদের অঙ্গীকার, নারী শিক্ষার প্রসার, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কার্যক্রমে তাদের ভূমিকার কথা তুলে ধরেন।

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। আমরা শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। তিনি আরো বলেন, বাংলাদেশ ও ভ্যাটিকানের মধ্যে অত্যন্ত দৃঢ় ও চমৎকার সম্পর্ক বিদ্যমান। শিক্ষাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই সম্পর্ক আরো এগিয়ে যাবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানিমন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে