হোম > জাতীয়

ইউপি চেয়ারম্যান পদে নির্বাচনে লাগবে আয়কর রিটার্ন সার্টিফিকেট

অর্থনৈতিক রিপোর্টার

আগামীতে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নির্বাচনে অংশ নিতে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র দিতে হবে। প্রমাণপত্র দিতে না পারলে নির্বাচন করার সুযোগ মিলবে না। আয়কর আইন ২০২৩ সংশোধনীতে এমন প্রস্তাব করা হয়েছে।

আয়কর আইন ২০২৩ এর ২৬৪ ধারায় একজন ব্যক্তির বেশকিছু সেবা বা পণ্য ক্রয় বা সুবিধা গ্রহণে রিটার্ন দাখিলের প্রমাণ দেওয়ার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে।

সে ধারায় ইউপি চেয়ারম্যান নির্বাচনের বিষয়টি যুক্ত করার প্রস্তাব করা করা হয়েছে। এটি সংসদে গৃহীত হলে আগামী বছর থেকে ইউপি চেয়ারম্যান নির্বাচন করতে হলে প্রার্থীকে অবশ্যই আয়কর রিটার্ন জমা দিতে হবে।

বর্তমানে পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ, সিটি করপোরেশন ও জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪টি সমঝোতা স্মারকে স্বাক্ষর হতে পারে

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন মাহদী আমিন

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন শফিকুল আলম

সরকার ঐক্যের ভিত্তিতে চলতে চায়, কিন্তু বিভ্রান্তি ছড়াচ্ছে একটি দল

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত

বুধবার যেসব এলাকায় ৩ ঘণ্টা গ্যাস থাকবে না

জন্ম-মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম বন্ধ ৬ দিন

সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে