হোম > জাতীয়

আশার আলো ঢাকা'র নির্মাণ কাজের উদ্বোধন

নৌবাহিনীর উদ্যোগে বিশেষ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে রোববার ঢাকার খিলক্ষেতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য বিশেষায়িত প্রতিষ্ঠান ‘আশার আলো ঢাকা'র নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়।

সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব শারমীন এস মুরশিদ প্রধান অতিথি এবং নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান ও প্রেসিডেন্ট বিএনএফডব্লিউএ নাদিয়া সুলতানা বিশেষ অতিথি হিসেবে ঊপস্থিত থেকে আশার আলো ঢাকার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।

প্রধান অতিথি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি আরও সহানুভূতিশীল এবং এসকল শিশুদের শিক্ষা, চিকিৎসা ও মানসিক বিকাশে আরও যত্নশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি স্কুলটির প্রচার, প্রসার, উন্নয়ন ও সফলতায় সরকারের পাশাপাশি সমাজের দায়িত্বশীল সকলের সহযোগিতা ও অংশগ্রহণের আহ্বান জানান।

‘বিশেষ শিক্ষার অধিকার’ এই মূল মন্ত্র নিয়ে নির্মিতব্য ‘আশার আলো ঢাকা'য় অটিজম, সেরিব্রাল পালসি, ডাউন সিনড্রোমসহ বিভিন্ন ক্যাটাগরির বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, প্রশিক্ষণ ও সেবা প্রদান করা হবে।

প্রতিষ্ঠানটিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের উপযোগী শ্রেণিকক্ষ, মাল্টি ডিসিপ্লিনারি থেরাপি জোন, ইনডোর প্লে এরিয়া, হাইড্রোথেরাপি পুল, আউটডোর সেন্সরি গার্ডেন এবং বিশেষ শিশুদের নিরাপদ চলাচলের জন্য র‍্যাম্প ও লিফট সুবিধাসহ এর স্থাপত্যের প্রতিটি রেখায় বিশেষ শিশুদের প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

এ সময় অন্যান্যদের মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, অর্থ মন্ত্রণালয়, নৌবাহিনী ও বিভিন্ন দাতা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, ঢাকা নৌ অঞ্চলের সামরিক ও অসামরিক ব্যক্তিবর্গ এবং চেয়ারম্যান বিএন লেডিস ক্লাব ঢাকা, চেয়ারম্যান নৌ পরিবার কল্যাণ সংঘ ঢাকা ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চীনের সহায়তা চাইলেন মির্জা ফখরুল

চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রসঙ্গ সংসদে, তদন্ত শেষে ৩০০ বিধিতে বিবৃতির ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না কেন ইরান

যশোরে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোর দাবি এমপি ফরিদের

তাপপ্রবাহের তীব্রতা বাড়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

বিএনপি এমপির বক্তব্য এক্সপাঞ্জ

আরো ১৬৯৮ কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

মনসুর আলী মেডিকেলের নতুন নাম সিরাজগঞ্জ মেডিকেল কলেজ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন সংরক্ষিত নারী এমপিরা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব সাখাওয়াৎ হোসেন