হোম > জাতীয়

পবিত্র শবে মেরাজ উপলক্ষে বায়তুল মোকাররমে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার

যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় সোমবার রাতে পবিত্র শবে মেরাজ পালিত হয়েছে। এ উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদে বিশেষ আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।

আরবি রজব মাসের ২৬ তারিখ রাতকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর স্মৃতিবিজড়িত মেরাজের ঘটনাকে স্মরণ করে বিশ্ব মুসলিম।

ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম জানান, পবিত্র শবে মেরাজ উদযাপন উপলক্ষ্যে সোমবার বাদ যোহর ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে 'মি'রাজুন্নবী (সা.) এর গুরুত্ব ও তাৎপর্য' শীর্ষক আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দ্বীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক সরকার সারোয়ার আলমের সভাপতিত্ব আলোচনা সভায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) এ দিনে আল্লাহর দিদার লাভ করেন। আল্লাহ শবে মেরাজে নামাজ পড়ার জন্য নির্দেশনা দেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন সাভার সিটি সেন্টার জামে মসজিদের খতিব মাওলানা আবু ইয়াহইয়া জাকারিয়া আল হুসাইনী। অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক, উপ- পরিচালকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারি ও সাধারন মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠোন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাভার সিটি সেন্টার জামে মসজিদের খতিব মাওলানা আবু ইয়াহইয়া জাকারিয়া আল হুসাইনী। মোনাজাতে দেশের কল্যাণ ও উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করা হয়।

জলবায়ু সম্মেলনে উপকূলের সংকট ও শিশু-তরুণদের অধিকার তুলে ধরলেন তিন বাংলাদেশি

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম ৪ দিনের রিমান্ডে

দেশে ফ্যাসিবাদ ফেরার আশঙ্কা ঠেকাতে শিল্পী-কলাকুশলীদের সোচ্চার থাকার আহ্বান

গাজীপুর-সাভার-আশুলিয়াতে ৭০টির বেশি কারখানা বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারীদের রাজধানীতে অবস্থান কর্মসূচি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি