হোম > জাতীয়

সচিবালয়ে সতর্ক অবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা

ভাতার দাবিতে অনড় কর্মচারীরা

স্টাফ রিপোর্টার

ভাতার দাবিতে গতকাল বুধবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রাখার ঘটনায় অর্থমন্ত্রণালয়ের সামনে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আন্দোলন করা চারজন কর্মচারীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের সামনে কিছু লোকজনের আনাগোনা দেখে আইনশৃঙ্খলার বাহিনীকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। এ সময় বিজিবি সদস্যদের সচিবালয়ে প্রবেশ করতে দেখা গেছে।

এদিকে, আইনশৃঙ্খলা বাহিনী অতিরিক্ত সতর্ক থাকার পরেও, সচিবালয়ের ভিতরে কর্মচারীরা ভাতার দাবি নিয়ে কথা বলছেন। সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির বলেন, সরকার যদি আমাদের ভাতার দাবি সুষ্ঠুভাবে মেনে নেয় তাহলে আমরা আন্দোলন করবো না। প্রজ্ঞাপন দিলে আমরা কাজে ফিরে যাব।

বিশেষ সূত্রে জানা গেছে, আজ প্রজ্ঞাপন না হলে ভাতার আন্দোলনে আবারো কর্মচারীরা অর্থ সামনে জড়ো হবেন।

উল্লেখ্য, সচিবালয়ে কর্মরত সব কর্মচারীদের জন্য ২০ শতাংশ ‘সচিবালয় ভাতা’র দাবিতে তারা আন্দোলন করছেন।

এর আগে রেশনের দাবিতেও তারা অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করেছিলেন। তখন তিনি বিবেচনার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি।

এছাড়া সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ্য ভাতা চালুর ঘোষণা দিয়েও সরকার তা কার্যকর করেনি।

নতুন পে-কমিশন গঠন করা হলেও বর্তমান সরকার তা বাস্তবায়ন করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন অর্থ উপদেষ্টা। এসব পুঞ্জীভূত ক্ষোভ থেকেই আজকের এই অবরোধ কর্মসূচি।

সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

গুরুত্বপূর্ণ কয়েকটি শর্তে জাপানি কনসোর্টিয়ামকে ছাড়

সন্দেহভাজন আরো তিনজন তদন্তের আওতায়

প্রতিষ্ঠার এক বছরে ৩০ জেলায় এইচআরডিএসের কার্যক্রম বিস্তৃত

রাজনৈতিক দলে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্বে উদ্যোগ কম

রক্ষীবাহিনীর সময় থেকে এখনো বিচারবহির্ভূত হত্যার একই স্ক্রিপ্ট

টিএমজিবির নতুন সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক কুমার বিশ্বজিত

২০২৭ সালে সরকারি ছুটি ২২ দিন

অন্ধ্র উপকূলের দিকে প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্কসংকেত

বাড়ল অটোগ্যাসের দামও, রাত থেকেই কার্যকর