হোম > জাতীয়

ডিবি হারুনসহ ১৮ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করে প্রজ্ঞাপন

স্টাফ রিপোর্টার

সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, ডিএমপির যুগ্ম-কমিশনার সঞ্জিত কুমার রায়সহ ১৮ পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বরখাস্তের আদেশ জারি করা হয়। দীর্ঘদিন এই পুলিশ কর্মকর্তারা পলাতক রয়েছেন।

বরখাস্ত বাকি ১৫ কর্মকর্তা হলেন-ডিএমপির সাবেক যুগ্ম-কমিশনার রিফাত রহমান শামীম, ডিআইজি মুহা. আশরাফুজ্জামান, ডিএমপির সাবেক উপ-পুলিশ কমিশনার কাজী আশরাফুল আজীম, সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত হাসান আরাফাত, ঢাকা জেলার সাবেক এসপি মো. আসাদুজ্জামান, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জায়েদুল আলম, র‌্যাবের সাবেক সিও, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন, অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী, অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামান, সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত আয়েশা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস, মির্জা সালাউদ্দিন, সহকারী পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রাশেদুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার মো. আবু মারূফ হোসেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই আঠারো জন কর্মকর্তা-কে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০ "পলায়ন" এর শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী উল্লিখিত চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

বিকেলে বসছে সংসদের তৃতীয় অধিবেশন

জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

বৃষ্টি হতে পারে সারা দেশে

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী

আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান: মাহমুদুর রহমান

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি: মাহদী আমিন

প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে: প্রাণিসম্পদমন্ত্রী

দেশে সারের কোনো ঘাটতি নেই: ত্রাণমন্ত্রী

মহানবীর (সা.) আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

ছয় মাসে চট্টগ্রামে বন্ধ ৫০ কারখানা, কারণ কী