হোম > জাতীয়

ইউএনওকে শাসানো সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত

স্টাফ রিপোর্টার

অভিযুুক্ত বিএনপি নেতা সাইদুর রহমান, ইউএনওকে শাসান তিনি। ছবি: ভিডিও থেকে নেয়া

নেত্রকোনার কলমাকান্দায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাজে বাধা দেওয়ায় লেঙ্গুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্তের আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সাইদুর রহমান ভূঁইয়া জনপ্রতিনিধি হিসেবে সহযোগিতা করার পরিবর্তে ম্যাজিস্ট্রেটের কার্যক্রমে বাঁধা সৃষ্টি এবং আদালত চলাকালে আদালত অবমাননা করেছেন। বিষয়টি ক্ষমতার অপব্যবহার ও অসদাচরণ। এসব কারণে স্থানীয় সরকার আইন অনুযায়ী চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হলো।

গতকাল নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কলমাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ভূঁইয়া কলমাকান্দার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের সঙ্গে বাগবিতণ্ডতায় জড়ান। উপজেলার লেঙ্গুরা বাজারে সরকারি জমিতে মার্কেট নির্মাণ করা অবস্থায় ইউপি চেয়ারম্যানের ভাই মো. পারভেজ নামের এক ব্যক্তিকে আটককালে ইউএনওর সাথে চেয়ারম্যান এই বিতর্কে জড়িয়ে যান। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

জনস্বার্থ ও অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বাতিল করতে হবে

ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মিরপুর ডিওএইচএসে ফ্ল্যাট পেলো শহীদ ও গুরুতর আহত ৭০ পরিবার

২০২৭ সালের হজে বিমানভাড়া কমল

ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার আসাদ আলম সিয়াম

বাড়ল বাসের ভাড়া, কোন রুটে কত

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষাদানে বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি

বিরোধী দলগুলো আত্মস্বীকৃত সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে

জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই

তরুণ প্রজন্ম ও প্রযুক্তি কাজে লাগিয়ে ইতিবাচক পৃথিবী গড়ার আহ্বান ড. ইউনূসের