হোম > জাতীয়

সাংবাদিক জাহিদের ওপর হামলাকারীদের কঠোর শাস্তির দাবি

ডিইউজে আমার দেশ ইউনিটের প্রতিবাদ সভা

স্টাফ রিপোর্টার

আমার দেশ সাংবাদিক জাহিদুল ইসলামের ওপর হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা ও শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। সোমবার বিকেলে আমার দেশ -এর প্রধান কার্যালয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) আমার দেশ ইউনিটের আয়োজনে প্রতিবাদ সভায় সাংবাদিক নেতারা এ দাবি জানান।

ইউনিট প্রধান বাছির জামালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ডিইউজের সাবেক সভাপতি এলাহী নেওয়াজ খান সাজু, আমার দেশ-এর সহযোগী সম্পাদক আলফাজ আনাম, উপ-সম্পাদক সুলতান মাহমুদ বাদল, বার্তা সম্পাদক মো. ইলিয়াস হোসাইন, ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক বশীর আহমদ প্রমূখ।

এলাহী নেওয়াজ খান বলেন, গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আমার দেশ সাংবাদিক জাহিদের উপর হামলা হয়েছে। অফিসটি হলো গণতন্ত্রের প্রতীক। আর যেই দলের অফিসে গণমাধ্যম কর্মীর উপর হামলা হয়েছে, সেই দলের প্রতিষ্ঠাতা গণমাধ্যমের স্বাধীনতা দেওয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই বর্বরোচিত হামলার মাধ্যমে যদি কাউকে অপমান করার উদ্দেশ্য থাকে তবে সেটা অন্য কাউকেই অপমান করেনি বরং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়াকে অপমান করা হয়েছে।

আলফাজ আনাম বলেন, জন্মের পর থেকেই আমার দেশ-এর লড়াই চলছে ফ্যাসিবাদের বিরুদ্ধে। আমার দেশ তার সাংবাদিকতার নীতি থেকে কখনো সরে আসেনি। এমনকি এখনো সেভাবেই চলছে। যেই দল ৭৫’র পর বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে সেই দলটির অফিসেই সাংবাদিক জাহিদের ওপর হামলা হয়েছে -এটি অত্যন্ত বেদনাদায়ক। বিএনপি বিটের সাংবাদিককেই এভাবে দলটির গুরুত্বপূর্ণ যায়গায় হামলার শিকার হতে হলো এটি ন্যক্কারজনক। এরপরও বিএনপির কাছে আমরা সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের প্রতি লিবারেল আচরণ আশা করব।

সুলতান মাহমুদ বাদল বলেন, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বিএনপির বোধদয় হবে বলে আমি আশা করি।

ইলিয়াস হোসাইন বলেন, তিন বারের সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয় একজন তরুণ ও উদীয়মান সাংবাদিক জাহিদের ওপর নির্মম হামলার তীব্র নিন্দা জানাই। আমার দেশের বিরুদ্ধে কিছু নেতাকর্মীর বিদ্বেষপূর্ণ আচরণ ও মন্তব্যই এই হামলার কারণ। আমরা আশা করব বিএনপি এই হামলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে যেন এধরণের ঘটনার আর পুনরাবৃত্তি না ঘটে।

বাছির জামাল বলেন, আমরা কোনো দল, প্রতিষ্ঠান ও সরকারের বিরুদ্ধে নই, আবার কারও কাছে দায়বদ্ধও নই। আমরা পাঠক ও দেশের সাধারণ মানুষের কাছে দায়বদ্ধ। আমরা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরি। এটি যদি আমাদের অপরাধ হয় -এর মূল্য দিতে আমরা প্রস্তুত রয়েছি।

ড. সরদার আনিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আমার দেশের সিনিয়র সাংবাদিক আবু সুফিয়ান, বাংলাদেশ উইম্যান জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক লাবিন রহমান ও মোহাম্মদ শামসুদ্দীন প্রমুখ।

পরে আমার দেশ কার্যালয়ে উপস্থিত হয়ে সংহতি জানান ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম।

সরকারের কর্মকাণ্ডের কারণে নাগরিকরা আশ্বস্ত হতে পারছে না

ভারতে শাহবাগী ব্লগার সানিউর রহমান ওরফে সত্য সাধু গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক

এস আলমের সঙ্গে সমঝোতা হয়েছে কিনা, হাসনাতের প্রশ্নে যা বললেন অর্থমন্ত্রী

দক্ষ, স্বচ্ছ এবং জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর কৃষি উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

দেশে সর্বোচ্চ তাপমাত্রা কবে, কোথায়, কত ছিল?

বাংলাদেশের বৈদেশিক ঋণ ৭৮ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু