হোম > জাতীয়

নামাজ পড়ে সৈনিকদের সঙ্গে গোপন বৈঠক করতেন তাপস

পিলখানা হত্যাকাণ্ড

আতিকুর রহমান নগরী

‘ঝাড়ুদার আব্দুল হাকিম অন্তত তিন দিন দেখেছেন যে— শেখ ফজলে নূর তাপস ডিএডি তৌহিদের সঙ্গে এবং আরো কিছু সৈনিকদের সঙ্গে নামাজ আদায় করে মসজিদের ভিতরে গোপন বৈঠক করছে।’

ঢাকার পিলখানায় নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে ২৫ নম্বর কয়েদি সাক্ষীর জবানবন্দিতে এ তথ্য উঠে এসেছে।

এই সাক্ষীর জবানবন্দিতে আরো উঠে এসেছে—ফজলে নূর তাপস মাঝে মাঝে ভোট চাইতে পিলখানায় আসতেন এবং ভোটের দিনও পিলখানায় এসেছিলেন। ভোটের দিন অনেক সৈনিকসহ ঝাড়ুদার আব্দুল হাকিমকেও জড়িয়ে ধরে নৌকা মার্কায় ভোট দিতে অনুরোধ করেছেন।

এদিকে পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় দলগতভাবে আওয়ামী লীগের সম্পৃক্ততা পেয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। তারা বলছে, এ ঘটনার মূল সমন্বয়কারী ছিলেন তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। পুরো ঘটনাটি সংঘটিত করার ক্ষেত্রে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘গ্রিন সিগন্যাল’ ছিল। এ ছাড়া এই ঘটনায় ভারতেরও সম্পৃক্ততা পেয়েছে কমিশন।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি) সদর দপ্তরে নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনা ১১ মাস ধরে তদন্ত করে প্রতিবেদন তৈরি করে রোববার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর করে কমিশন।

নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে জিরো টলারেন্স: সমাজকল্যাণ মন্ত্রী

১১ জুন বাজেট পেশ, ১৫ জুন সম্পূরক বাজেট পাস: চিফ হুইপ

চট্টগ্রামে মৌসুমি বায়ু, দেশে বর্ষার আনুষ্ঠানিক সূচনা

সদস্যদের অধিকার রক্ষায় কাজ করবে নেসকো ডিপ্লোমা প্রকৌশলী সমিতি

‘পাড়ার গুণ্ডা-মাস্তানের মতো কথা আপনার মুখে মানায় না’

পুশইন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সাথে আনসার-ভিডিপি মোতায়েন

অস্থায়ী নিকাহ রেজিস্ট্রার লাইসেন্সের বিশেষ বিধান বাতিলের দাবি

বাজেটে জনগণের স্বার্থ রক্ষার আহ্বান গণসংহতি আন্দোলনের

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল অধিদপ্তর