হোম > জাতীয়

ডিএফপির প্রকাশিত সব প্রকাশনা সংরক্ষণের নির্দেশ তথ্য উপদেষ্টার

আতিকুর রহমান নগরী

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি)-এর প্রকাশনাসমূহের পাঠকপ্রিয়তা যাচাই ও মান উন্নয়নে করণীয়-বিষয়ক গবেষণাপত্রের মোড়ক উন্মোচন করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

রোববার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে গবেষণাপত্রের মোড়ক উন্মোচন করা হয়।

মোড়ক উন্মোচন-কালে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ডিএফপির প্রতিষ্ঠাকাল অর্থাৎ ১৯৭৬ সাল থেকে এ পর্যন্ত ডিএফপির প্রকাশিত সব ধরনের প্রকাশনা সংরক্ষণ করতে হবে। যেসব প্রকাশনা বর্তমানে ডিএফপির সংগ্রহে নেই, সেসব প্রকাশনা দ্রুত সংগ্রহের উদ্যোগ নিতে হবে। উপদেষ্টা ডিএফপির প্রকাশনার মানোন্নয়নে কাজ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

গবেষণাপত্রের মোড়ক উন্মোচনের সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, ডিএফপির মহাপরিচালক খালেদা বেগম এবং মন্ত্রণালয়ের অধীন দপ্তর-সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।

অভূতপূর্ব সূচনায় গণতান্ত্রিক সংসদের নবযাত্রা

রাষ্ট্রপতি সংসদকে অপবিত্র করেছে: জুলাই ঐক্য

সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুবার্ষিকী আজ

ক্যান্সার আক্রান্ত সুমনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইমাম-মুয়াজ্জিনদের মাসিক ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন ১৪ মার্চ

তৃতীয় টার্মিনাল চালু নিয়ে জাপানের সঙ্গে বসছে দুই মন্ত্রণালয়

বর্তমান বাংলাদেশে আইন তার নিজস্ব গতিতে চলবে: প্রতিমন্ত্রী নুর

এক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি

অ্যাডভোকেট তাজুল ইসলামের বাবার মৃত্যু

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস