হোম > জাতীয়

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে বললেন উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি

দেশের সবাইকে বিদ্যুৎ ব্যবহারে আরও সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, আমরা দেশের এক ক্রান্তিকালে দায়িত্ব নিয়েছি। অর্থনীতি ছিল খাদের ভেতরে। আমরা তা টেনে তোলার চেষ্টা করছি। জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহকারীদের বকেয়া শোধ করতে দেরি হচ্ছে। এ অবস্থায় সবাইকে বিদ্যুৎ ব্যবহারের অনুরোধ করছি। এসি ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে না চালানোরও অনুরোধ করেন তিনি।

উপদেষ্টা সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সংক্রান্ত কার্য-অধিবেশন অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, লুটপাটের মাধ্যমে দেশ থেকে কী পরিমান বিদেশে পাচার হয়েছে, সেটা আপনারা সবাই অবগত আছেন। শীত মৌসুমে বিদ্যুতের চাহিদা ছিল ৯ হাজার মেগাওয়াট। সেচ মৌসুমে ও গরম বাড়ার সঙ্গে এর চাহিদা ১৭ হাজার মেগাওয়াটে গিয়ে দাঁড়াবে। সামনে রমজান আসছে, সেটিও আমাদের বিবেচনায় রাখতে হচ্ছে। এসব বিবেচনা করে আমরা সবাইকে অনুরোধ করেছি, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে বলেছি।

অপর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমরা ডিসিদের পরামর্শ নিয়েছি ও কিছু নির্দেশনা দিয়েছি। আশা করছি, আসন্ন রমজানে বিদ্যুতের ঘাটতি হবে না। সেচ উৎপাদন যাতে ব্যহত না হয়, সেদিকেও খেয়াল রাখতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকারের এ নির্দেশনা পালন না করলে কোনো শাস্তিমূলক ব্যবস্থা থাকবে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সকলের প্রতি অনুরোধ করছি এটা পালন করার জন্য। আমাদের বিশেষ টিম বিভিন্ন মার্কেট, সরকারি দপ্তরসহ বিশেষ বিশেষ স্থাপনাগুলো নজরদারির মধ্যে রাখবে। যারা নির্দেশনা ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

যাত্রাবাড়ীতে ভবন থেকে পড়ে কিশোরের মৃত্যু

এমপি হওয়ার প্রস্তাব পেয়ে যা বলেছিলেন তাসনিম জারা

সংসদের কেনাকাটায় অনিয়ম তদন্তে হাসনাতসহ ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

এমপিদের ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লটের বিষয়ে যা বললেন চিফ হুইপ

সংসদ সদস্যদের জন্য গাড়ি চাইলেন হাসনাত আবদুল্লাহ

চীনের ‘ওয়ান চায়না পলিসি’তে মির্জা ফখরুলের সমর্থন

টেন্ডার বিরোধের জেরে ক্যানসার হাসপাতালের উপপরিচালকের ওপর হামলা, গ্রেপ্তার ৫

উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ

সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন ৫৩ জন

চিফ হুইপকে ব্ল্যাকমেইল: জামিন পেলেন অভিযুক্ত হাসান নাসিম