হোম > জাতীয়

আরো দুই দলকে নিবন্ধন দিচ্ছে ইসি

গাজী শাহনেওয়াজ

অবশেষে নতুন দল হিসেবে নিবন্ধন পাচ্ছে আরো দুটি রাজনৈতিক দল। নিবন্ধনের দাবিতে নির্বাচন কমিশনের (ইসি) সামনে টানা ১৩৪ ঘণ্টা অনশন করা তারেক রহমানের আমজনতার দল ও অপরটি জনতার দল।

কয়েক দফা তদন্তের পর নিবন্ধনের শর্তপূরণ করায় দল দুটিকে নিবন্ধন দিতে যাচ্ছে নির্বাচন কমিশন। এর আগে নতুন দুটি দল ইসির নিবন্ধন পায়, একটি এনসিপি ও অন্যটি জাতীয় সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)। ইসির দায়িত্বশীল সূত্র আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেন।

জানতে চাইলে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বুধবার রাতে আমার দেশকে জানান, পুনরায় কয়েকটি দলের কার্যক্রম তদন্ত করা হয। পুনঃতদন্তে নতুন দুটি দল আমজনতার দল ও জনতার দল জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয়ের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। দল দুটি নিবন্ধন পাওয়ার শর্তপূরণ করায় নিবন্ধন দেয়ার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন, দল দুটির বিষয়ে কারো আপত্তি রযেছে কী না তা নিশ্চিত হওয়ার জন্য আগামী ৯ ডিসেম্বর সময় দিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে। বিষয়টি কমিশনের সম্মতির জন্য নথি উপস্থাপন করা হয়েছে। কমিশনের অনুমতি পেলে শুক্রবার পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে।

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

মরার পরে যে লোক বেশি জ্বালিয়েছেন তার নাম শেখ মুজিব: শাহরিয়ার কবির

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান: স্বরাষ্ট্রমন্ত্রী