হোম > জাতীয়

ভারতীয় ১৮৩টি অবৈধ মোবাইলসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার

ভারত থেকে অবৈধ পথে আনা বিভিন্ন মডেলের ১৮৩টি মোবাইল সেটসহ মোবাইল চোরাচালান চক্রের দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার শাহআলী থানা এলাকায় থেকে তাদের গ্রেফতার করে ডিএমপির ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ।

গ্রেফতার খন্দকার তাওহিদ হাসান তুহিন ও মো. রাজনের পরিচয় জানা যায়নি।

ডিবি সূত্রে জানা যায়, রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনাকালে বৃহস্পতিবার কতিপয় ব্যক্তি শাহআলী থানা এলাকায় শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধ পথে আনা বিভিন্ন মডেলের মোবাইল সেট বিক্রয় করছে,’ -এমন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে এবং তুহিন ও রাজনকে গ্রেফতার করে ডিবি পুলিশের টিম। এ সময় তাদের হেফাজতে থাকা ভারত থেকে আনা বিভিন্ন ব্যান্ডের ১৮৩টি মোবাইল সেট ও একটি ক্যাশ মেমো জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির শাহআলী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, গ্রেফতাররা অবৈধ পথে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল সেট চোরাচালানের মাধ্যমে দেশে এনে বিক্রয় করতো।

গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএস

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের