হোম > জাতীয়

ডেভিল হান্টে গ্রেপ্তার আরও ৬৭৮

স্টাফ রিপোর্টার

সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে গত একদিনে আরও ৬৭৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার বিকালে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

পুলিশ হেডকোয়ার্টার্স জানায়, গত একদিনে অপারেশন ডেভিল হান্টে ৬৭৮ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে ১ হাজার ১২ জনসহ মোট ১ হাজার ৬৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি এই সময়ে একটি ৪.৫ এম এম পিস্তল, একটি এলজি ও একটি শুটারগান ছাড়াও একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, একটি ম্যাগাজিন, ৭টি কার্তুজ ও একটি রাইফেলের গুলি জব্দ করা হয়েছে।

এছাড়াও অভিযানে স্টিলের দেশীয় তৈরি একটি কুড়াল ছাড়াও একটি ধারালো চাপাতি, একটি রামদা, একটি লোহার শাবল, একটি ক্ষুর, দুইটি সুইচ গিয়ার ও দুইটি লোহার রড জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার ঘটে। এর প্রতিবাদে ঘটনার পরদিন গাজীপুরে দিনভর বিক্ষোভ ও সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। পরবর্তীতে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি থেকে গাজীপুরসহ সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়।

সিলেট বিমানবন্দর সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে সরকার: বিমানমন্ত্রী

প্রতি নাগরিকের জন্য নিরাপদ পানি নিশ্চিতে কাজ করছে সরকার: টুকু

সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাষ্ট্র পরিচালনার চরিত্র ও কাঠামোর পরিবর্তনই এখন প্রধান চ্যালেঞ্জ: স্বপন

পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশে হিন্দুদের জন্য আলাদা প্রদেশ প্রতিষ্ঠার হুঁশিয়ারি

সুস্থ অনুভূতি ও সামাজিকতাহীন সমাজ কখনো সভ্যতার মানদন্ড হতে পারে না

আ.লীগের হানিফের সঙ্গে শাহে আলমের তুলনা করলেন সাংবাদিক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিএজের শোক

উপকূল সুরক্ষায় জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে মানববন্ধন