হোম > জাতীয়

বিএফডিসি ও জেডিসি-কোনইক জয়েন্ট ভেঞ্চারের মধ্যে চুক্তি

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) ও জেডিসি-কোনইক জয়েন্ট ভেঞ্চারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে ‘কক্সবাজার জেলায় বিএফডিসির ফিশ ল্যান্ডিং সেন্টার উন্নয়ন প্রকল্প’ বাস্তবায়নের লক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

জাপান সরকারের অনুদান সহায়তায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী সকলকে স্বাগত জানান এবং বাংলাদেশের উন্নয়নে অব্যাহত সমর্থন ও সহযোগিতার জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান।

জাপানকে বাংলাদেশের একক বৃহত্তম উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, ‘ব্যবসা-বাণিজ্য, কৃষি, অবকাঠামো, যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে এই সহযোগিতা ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে। ভবিষ্যতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করছি।’

উল্লেখ্য, ২০২৪ সালের ২৮ মার্চ ইআরডি এবং জাইকার মধ্যে কক্সবাজার ফিশ ল্যান্ডিং সেন্টার উন্নয়নের জন্য ২.২৯৪ বিলিয়ন জাপানি ইয়েনের (বাংলাদেশি টাকায় ১৬৮.৩১ কোটি টাকা) একটি অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়। প্রকল্পটি বাস্তবায়িত হলে কক্সবাজার ফিশ ল্যান্ডিং সেন্টারে আধুনিক প্রযুক্তি ও সুযোগ-সুবিধা যুক্ত হবে এবং মৎস্য অবতরণের সক্ষমতা অনেকাংশে বাড়বে।

বাংলাদেশ সরকারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিএফডিসির চেয়ারম্যান সুরাইয়া আখতার জাহান। তিনি বাংলাদেশের মৎস্য খাতের উন্নয়নে জাপানের অব্যাহত সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন দূতাবাসের ইকোনমিক মিনিস্টার সৈয়দ নাসির এরশাদ।

দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

মালয়েশিয়াগামী কর্মীদের জন্য সুখবর দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

গোপালগঞ্জের এসপিসহ পুলিশের উচ্চপর্যায়ের পাঁচ কর্মকর্তা বদলি

জলবায়ু সম্মেলনে উপকূলের সংকট ও শিশু-তরুণদের অধিকার তুলে ধরলেন তিন বাংলাদেশি

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম ৪ দিনের রিমান্ডে

দেশে ফ্যাসিবাদ ফেরার আশঙ্কা ঠেকাতে শিল্পী-কলাকুশলীদের সোচ্চার থাকার আহ্বান

গাজীপুর-সাভার-আশুলিয়াতে ৭০টির বেশি কারখানা বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে