হোম > জাতীয়

বইমেলায় শিশুর চোখে বায়োস্কোপের জাদু, অপু ও দিপুর গল্প

স্টাফ রিপোর্টার

অমর একুশে বইমেলা ২০২৬ এর দ্বিতীয় দিনে বইয়ের পাশাপাশি শিশুদের আনন্দেরও যেন শেষ নেই। রঙিন বই, খেলনা আর নানা আয়োজনের ভিড়ে ছোটদের বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে পুরোনো দিনের বিনোদন - বায়োস্কোপ।

মেলার শিশু কর্নারে কাকতাড়ুয়া পাপেট থিয়েটার এর ছোট্ট একটি বায়োস্কোপ ঘিরে ভিড় করছে শিশুরা। কৌতূহলী চোখে তারা একে একে চোখ রাখছে বায়োস্কোপের ছোট গোল জানালায়। ভেতরে কী আছে -সেই রহস্য জানতেই তাদের এত আগ্রহ।

প্রথমবার বায়োস্কোপ দেখে মুগ্ধ হয়ে যায় আট বছরের শিশু ইউসুফ আলম আয়ান। আয়ান বাসাবো থেকে মামা রাসেল সরকারের সাথে এসেছে। রাসেল ভাগিনাকে বায়োস্কোপ দেখানোর পর উঠেই আয়ান তাকে বললো, 'থ্যাংকিউ মামা'।

এরপর কেমন লাগলো এবং কী দেখলো জানতে চাইলে আয়ান আমার দেশকে বিস্ময়ে বলে ওঠে, আমি প্রথমবার দেখলাম। এটা বায়োস্কোপ। এর ভেতর ঘুড়ি উড়ছে, চরকি ঘুরছে -খুবই সুন্দর! আগে কখনো দেখিনি।

বই মেলায় এসে কী কী কিনলে জানতে চাইলে আয়ান মামার হাতে থাকা বই দেখিয়ে দিলো। বললো, ৪০ হাদিসের বই কিনলাম। বইয়ের নাম, চল্লিশ হাদিস;শিশুতোষ গল্প।

আয়ানের মতো আরও অনেক শিশু বায়োস্কোপ দেখে আনন্দে মেতে উঠেছে। পাশে দাঁড়িয়ে থাকা আরেক শিশু নার্সারির শিক্ষার্থী মানহা জুনাইরা বলে, ভেতরে মনে হলো ছবিগুলো নাচছে। গানের মতো নাচছিল।

জুনাইরা এসেছে বাবা সাইফুল ইসলামের সাথে। সাথে ছিল জুনাইরার ফুফাতো বোন তৃতীয় শ্রেণীতে পড়া তাহরিমা আরিশা। আরিশা বায়োস্কোপ সম্পর্কে আমার দেশকে বলে, এটা কি ছোট একটা সিনেমা? এরকমই মনে হলো।

শিশুদের এমন বিস্ময়ভরা প্রশ্ন শুনে বায়োস্কোপ পরিচালনার কাজে থাকা মোহাম্মদ রবিনও হাসিমুখে বুঝিয়ে দিচ্ছেন -এটি অনেক পুরোনো দিনের বিনোদন, যেখানে ছবি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হয়।

আট বছরের আরিশা বায়োস্কোপ দেখে উচ্ছ্বসিত কণ্ঠে জানায়, আমি ভেবেছিলাম ভেতরে শুধু ছবি থাকবে, কিন্তু মনে হলো সবকিছু নড়ছে! খুবই সুন্দর। এবার প্রথমবার মামার সাথে এসেই এটা দেখলাম।

কিছু শিশু আবার বায়োস্কোপ দেখে নিজের মতো করে গল্প বানিয়ে ফেলছে। কেউ বলছে সেখানে পাখি উড়ছে, কেউ বলছে মেলায় নাগরদোলা ঘুরছে। তাদের কল্পনার জগৎ যেন আরও রঙিন হয়ে উঠছে এই ছোট্ট যন্ত্রটিকে ঘিরে।

মেলায় সন্তানকে নিয়ে আসা অভিভাবকদেরও বেশ ভালো লাগছে এই দৃশ্য। সাইফুল ইসলাম বলেছেন, স্মার্টফোন আর ট্যাবের যুগে এমন পুরোনো বিনোদন দেখলে শিশুরা নতুন অভিজ্ঞতা পায়। তিনি বলেন, আমাদের ছোটবেলায় গ্রামে বায়োস্কোপ দেখতাম। আজ আমার সন্তানও সেটা দেখছে। ওকে দেখাতে পেরে ভালোই লাগলো।

বইমেলার মূল আকর্ষণ বই হলেও, কাকতাড়ুয়া পাপেট থিয়েটার-এর গল্প পাঠের আসর, ইন্টারেক্টিভ পাপেট শো, পুতুল নাটক -অপু ও দিপুর গল্প এবং বায়োস্কোপ প্রদর্শন শিশুদের জন্য এক টুকরো আনন্দের জানালা খুলে দিয়েছে।

কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের ফাউন্ডার আসাদুজ্জামান আশিক আমারদেশকে বলেন, পারস্পরিক বন্ধুত্ব, একে অপরকে সহযোগিতা করা, ঝগড়া থেকে বিরত থাকা এবং বই পড়ার বার্তা নিয়েই পুতুল নাটক অপু ও দিপুর গল্প প্রদর্শন করা হচ্ছে। আর সকাল থেকে পাঠের আসর, ইন্টারেক্টিভ পাপেট শো, পুতুল নাটক -অপু ও দিপুর গল্প এবং বায়োস্কোপ প্রদর্শন চলছে৷ এটি চলবে প্রতিদিনই।

শিশু পাঠক-দর্শকদের উপস্থিতি সম্পর্কে তিনি বলেন, মানুষের উপস্থিতি বেশ ভালো। ভেবেছিলাম রমজান হওয়ায় আরো কম হবে। কিন্তু ভালোই হলো। আশবাদি দিন দিন আরো বাড়বে৷

বায়োস্কোপ সম্পর্কে বললেন, ছোট্ট সেই গোল জানালায় চোখ রাখলেই শিশুরা দেখতে পাচ্ছে রঙিন এক কল্পনার দুনিয়া যেখানে ছবিগুলো জীবন্ত হয়ে উঠছে।

প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে সরকার: মির্জা ফখরুল

আংকেল আপনি রোজা রাখেন, শিশুর প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী

বন্ধ বিমানবন্দরগুলো চালুর উদ্যোগ নেয়া হবে: বিমান প্রতিমন্ত্রী

চাঁদাবাজ, টেন্ডারবাজ কাউকেই ছাড় দেয়া হবে না: বাণিজ্য প্রতিমন্ত্রী

আংকেল আপনি রোজা রাখেন, প্রধানমন্ত্রীকে শিশুর প্রশ্ন

দুস্থ শিল্পীদের ভাতা দেয়া হবে: সংস্কৃতিমন্ত্রী

জাতিসংঘের নির্বাচনে বাংলাদেশকে সমর্থনের আশ্বাস কয়েকটি মুসলিম দেশের

নির্বাচন ইস্যুতে সারাদেশে নারী ধর্ষণ, হত্যা ও হামলা

শিক্ষকরা অন্য পেশায় যুক্ত হতে পারবেন না: শিক্ষামন্ত্রী

মিথ্যা তথ্য থেকে মানুষকে রক্ষায় পদক্ষেপ নেওয়া হবে: তথ্যমন্ত্রী