হোম > জাতীয়

সংসদ অধিবেশনে ড. ইউনূস–জাইমাসহ উপস্থিত ছিলেন যারা

আমার দেশ অনলাইন

জাতীয় সংসদ অধিবেশনের দর্শক সারিতে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, সেনাপ্রধান ওয়াকার–উজ–জামান, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবায়দা রহমান, কন্যা জাইমা রহমানসহ নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধান প্রমুখ উপস্থিত আছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলছে। বৃহস্পতিবার বেলা ১১টায় শুরু হওয়া এই অধিবেশনে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এতে স্পিকার মেজর হাফিজ (অব.) বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত হয়েছেন।

অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দিয়েছেন। এতে সরকারদলীয় ও বিরোধীদলীয় সংসদ সদস্যরা উপস্থিত রয়েছেন। সকালে থেকে সংসদ ভবনে ঢুকতে দেখা যায় তাদের।

প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত রয়েছেন।

জাতীয় সংসদ অধিবেশনের দর্শক সারিতে সদ্য সাবেক অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, সেনাপ্রধান ওয়াকার–উজ–জামান, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবায়দা রহমান, কন্যা জাইমা রহমানসহ নৌবাহিনী ও বিমানবাহিনী প্রধান প্রমুখ উপস্থিত আছেন।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়। এর দেড় বছর পর গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ১৩ ফেব্রুয়ারি রাতে নির্বাচনের ফলের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ১৭ ফেব্রুয়ারি শপথ নেন নতুন সংসদ সদস্যরা।

সংবিধান অনুযায়ী সাধারণ নির্বাচনের ফল ঘোষিত হওয়ার ৩০ দিনের মধ্যে সংসদের বৈঠক আহ্বান করতে হয়। নির্বাচনের ফলাফল ঘোষণার এক মাসের মাথায় আজ বসল প্রথম অধিবেশন।

কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

৭ জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু

রাজধানীতে অস্ত্র ও ড্রোনসহ উগ্রবাদী সংগঠনের ৪ সদস্য গ্রেপ্তার

সংসদে ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ-মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি, বরাদ্দ না পেলে ধর্মঘট

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

৭১-এর গণহত্যার প্রশ্নে অবস্থান নিলে জামায়াতের সঙ্গে বিতর্ক চলবে

নতুন ভোটার ও সংশোধনে শিক্ষাসনদ বাধ্যতামূলক করল ইসি

ইশরাকের পতন ঘটানোর হুঁশিয়ারিতে যা বললেন জামায়াত এমপি