হোম > জাতীয়

গণভোটে ‘হ্যাঁ’-তে সিল দেওয়ার আহ্বান আজহারীর

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

একটি ভারসাম্যপূর্ণ ও জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে ‘জুলাই সনদ’ বাস্তবায়নে আসন্ন গণভোটে দেশবাসীকে ‘হ্যাঁ’-তে সিল দেওয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান।

ফেসবুক স্ট্যাটাসে আজহারী লেখেন, একটি ভারসাম্যপূর্ণ ও জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণে গণভোটে হ‍্যাঁ দিন। Say ‘YES’ for Future Bangladesh.’

আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সারা দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই দিনে নির্বাচন কমিশনের ব্যবস্থাপনায় রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে একটি গণভোটও অনুষ্ঠিত হবে। এদিন ভোটাররা কেন্দ্রে গিয়ে দুটি আলাদা ব্যালটে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্র সংস্কারের যে দাবি উঠেছিল, তার ভিত্তিতেই এই ‘জুলাই সনদ’ প্রণয়ন করা হয়েছে। আগামী পরশুর নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশজুড়ে এখন ব্যাপক রাজনৈতিক তৎপরতা চলছে। বিশ্লেষকদের মতে, প্রভাবশালী ব্যক্তিত্বদের এমন প্রকাশ্য অবস্থান গণভোটে ভোটারদের অংশগ্রহণে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী

আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান: মাহমুদুর রহমান

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি: মাহদী আমিন

প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে: প্রাণিসম্পদমন্ত্রী

দেশে সারের কোনো ঘাটতি নেই: ত্রাণমন্ত্রী

মহানবীর (সা.) আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

ছয় মাসে চট্টগ্রামে বন্ধ ৫০ কারখানা, কারণ কী

মানদণ্ড পূরণে ব্যর্থ, বাজার থেকে ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করতে ঢাকায় চালু হচ্ছে আলাদা সেন্টার

বিমানে অসুস্থতাবোধ, জরুরি অবতরণের আগেই না ফেরার দেশে চট্টগ্রামের ছানোয়ারা