হোম > জাতীয়

কেজিতে ১০ টাকা কমেছে মিনিকেট চালের দাম

স্টাফ রিপোর্টার

নতুন চাল বাজারে আসার পর পাইকারি বাজারে সরু বা মিনিকেট জাতের দাম কেজিতে ১০ টাকা পর্যন্ত কমেছে। তবে খুচরা বিক্রেতারা বলছেন, কেজিতে ৬ থেকে ৮ টাকা হারে কমেছে।

কারওয়ান বাজারের সবচেয়ে বড় পাইকারি বিক্রেতা জনতা রাইস এজেন্সির হাজী আবু ওসমান আমার দেশকে বলেন, সব ধরনের নতুন মিনিকেট চালের দাম বস্তায় ৫০০ টাকা আর কেজিতে ১০ টাকা হারে কমেছে। তিনি বলেন, গত সপ্তাহেও মোজাম্মেল মিনিকেটের দাম ছিল ৯০ টাকা, বর্তমানে তা ৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে। তেমনিভাবে ৮০ টাকা তীর মিনিকেট এখন ৭৪ টাকা, ৮০-৮২ টাকার রশিদ মিনিকেট এখন ৭৩ টাকায় বিক্রি হচ্ছে।

পাইকারি বাজারে ১০ টাকা কমলেও খুঁচরা বাজারের বিক্রেতারা বলছেন ৬ থেকে ৮ টাকা নাগাদ মিনিকেট চালের দাম কমেছে। কারওয়ান বাবা-মায়ের দোয়া মুদিখানার সবুজ মিয়া বলেন, তীর মিনিকেটের দাম কেজিতে ছয় টাকা কমে এবং অন্য মিনিকেট ৮ টাকা পর্যন্ত কমে বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি কমেছে মোজাম্মেল জাতের মিনিকেটের দাম। ১০০ টাকার মোজাম্মেল মিনিকেট এখন ৮২ থেকে ৮৫ টাকা বিক্রি হচ্ছে।

তবে মোটা জাতের গুটি স্বর্ণার দাম আগের দামেই ৫০ থেকে ৫২টাকায় বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

চাঁদপুর রাইস এজেন্সির মালিকও একই ধরনের তথ্য দিয়েছেন। পাইকারি বিক্রেতা বলছেন, চলতি সপ্তাহে চালের দাম আরও কমতে পারে। তবে এই বাজার বেশি দিন স্থির থাকবে কিনা তা নির্ভর করছে চাল আমদানি এবং মিল মালিকদের ওপর।

অধিদপ্তরের কাছে পাত্তাই পাচ্ছে না স্বাস্থ্য মন্ত্রণালয়

সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

পঞ্চবটি-মুক্তারপুর দোতলা সড়ক পরিদর্শনে মন্ত্রী, দিলেন মান নিশ্চিতের নির্দেশ

স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: প্রতিমন্ত্রী হাবিব

প্রশ্ন ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী আমিনুল হক

চিংড়ি রপ্তানিতে গুণগত মান নিশ্চিত করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্য

বিদেশে কর্মসংস্থানের জন্য চালকদের দক্ষ করে তুলতে হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে সতর্কতামূলক লেবেল চালুর দাবি

প্রতিবন্ধী ব্যক্তিরাই সমাজে সবচেয়ে বেশি অবহেলিত: জামায়াত এমপি