হোম > জাতীয়

দুদিনে ২১ জেলায় ব্যালট পেপার পাঠাল নির্বাচন কমিশন

স্টাফ রিপোর্টার

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে আসনভিত্তিক প্রার্থীদের নাম ও প্রতীকসংবলিত ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।

ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রোববার (১ ফেব্রুয়ারি) প্রথম দফায় ১৩টি জেলায় ব্যালট পেপার পাঠানো হয়েছে। জেলাগুলো হলো মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, বাগেরহাট, মৌলভীবাজার, দিনাজপুর, পঞ্চগড়, লালমনিরহাট, লক্ষ্মীপুর, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি। সোমবার দ্বিতীয় দফায় আরো আটটি জেলায় ব্যালট পাঠানো হচ্ছে। জেলাগুলো হলো— হবিগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, গাজীপুর, মুন্সীগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর এবং বরগুনা।

ইসি জানায়, ঢাকা থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ধাপে ধাপে ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনি সামগ্রী পাঠানো হচ্ছে। এসব সরঞ্জাম রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষিত থাকবে এবং ভোটের আগের দিন প্রতিটি কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।

কমিশন জানিয়েছে, একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য প্রায় ২৬ কোটি ব্যালট পেপার ছাপানো হচ্ছে। এই বিশালসংখ্যক ব্যালট ছাপাতে মোট ব্যয় হচ্ছে ৪০ কোটি টাকা। তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সারা দেশে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

বেতন বৃদ্ধির প্রভাবে নিত্যপণ্যের বাজারে অতিরিক্ত চাহিদার আশঙ্কা

অসুস্থ হয়ে হাসপাতালে বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী ইয়াসমিন

দুর্ঘটনায় বিমানবাহিনীর নিহত ৩ সদস্যের জানাজা অনুষ্ঠিত

পলাতক স্বৈরাচার দেশের অর্থনীতি ধ্বংস করেছে: সমাজকল্যাণমন্ত্রী

লঘুচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টি, ভ্যাপসা গরম থেকে স্বস্তি

দুর্জয়ের স্ত্রীসহ তিনজনের সম্পদের হিসাব তলব করবে দুদক

দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটিমন্ত্রী

যেসব সরকারি চাকরিজীবী আয়-ব্যয়ের হিসাব দেন, শুধু তাদের বেতন বাড়ানো উচিত: টিআইবি