হোম > জাতীয়

বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়ন ও প্রচারে সহযোগিতার আশ্বাস ইউএন ট্যুরিজমের

পর্যটনমন্ত্রীর সঙ্গে ইউএন ট্যুরিজমের মহাসচিবের বৈঠক

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত ও ইউএন ট্যুরিজমের মহাসচিব শাইখা আল নুয়াইসের মধ্যে এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) কানাডার মন্ট্রিলে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) সদর দপ্তরে অনুষ্ঠিত ৭ম ওয়ার্ল্ডওয়াইড এয়ার ট্রান্সপোর্ট কনফারেন্সের সাইডলাইনে এ বৈঠক হয়।

বৈঠকে মন্ত্রী ইউএন ট্যুরিজমের মহাসচিবকে তার বক্তব্যে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে পর্যটনের প্রসারে আকাশপথে যোগাযোগের গুরুত্ব তুলে ধরার জন্য ধন্যবাদ জানান। এ সময় তিনি বাংলাদেশের পর্যটন খাতের সার্বিক উন্নয়নে, বিশেষত পর্যটন অবকাঠামো উন্নয়ন এবং দেশের পর্যটন গন্তব্যগুলোকে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপকভাবে পরিচিত করে তুলতে ইউএন ট্যুরিজমের সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশের পর্যটনের অপার সম্ভাবনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, দেশের সমুদ্রসৈকত, ম্যানগ্রোভ বনাঞ্চল, পাহাড়ি অঞ্চল ও ইকো-ট্যুরিজম আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এসব বৈচিত্র্যময় পর্যটন আকর্ষণ বাংলাদেশের পর্যটন খাতে বিদেশি বিনিয়োগের জন্যও অত্যন্ত সম্ভাবনাময় ক্ষেত্র তৈরি করেছে বলে তিনি উল্লেখ করেন।

ইউএন ট্যুরিজমের মহাসচিব বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে বর্তমান সরকারের পরিকল্পনা ও দূরদর্শী উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি ২০২৭ সালের মে মাসে কোরিয়া প্রজাতন্ত্রে ইউএন ট্যুরিজমের অংশীদারত্বে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি কনফারেন্সে অংশগ্রহণের জন্য মন্ত্রীকে আমন্ত্রণ জানান।

এ ছাড়া বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটনবিষয়ক একটি আয়োজনের আয়োজক (হোস্ট) হওয়ার বিষয়টি বিবেচনা করার প্রস্তাব দেন তিনি। এ ক্ষেত্রে ইউএন ট্যুরিজমের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন মহাসচিব।

বৈঠকে মন্ত্রী বাংলাদেশের পর্যটনের অপার সম্ভাবনা সরেজমিনে দেখার জন্য ইউএন ট্যুরিজমের মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে মহাসচিব বাংলাদেশ সফরের বিষয়ে তাঁর আগ্রহের কথা জানান।

বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়বে: মাহদী আমিন

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

ভালুকা ও ত্রিশালে ২ প্লাটুন বিজিবি মোতায়েন

উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন

পুলিশে বাড়ছে ২৪ হাজার ৬৭৭ পদ

সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

অনুসারীরা বহুধাবিভক্ত তবু অমলিন তার প্রভাব

রাজধানীর শাহজাদপুরে একাধিক ককটেল বিস্ফোরণ, আটক ৩

কানাডায় বিশ্ব বিমান পরিবহন সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে বিমানমন্ত্রী