হোম > জাতীয়

যার প্রয়োজন আছে শুধু তাকেই টিসিবির কার্ডের আওতায় আনা হবে: বাণিজ্য উপদেষ্টা

অর্থনৈতিক রিপোর্টার

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, টিসিবির কার্ড নিয়ে পূর্বে ব্যাপক অনিয়ম হয়েছে। ফ্যাসিস্ট যে কাজ করেছে আমরা তা করবোনা। তারা যা করছে সেটা করলে তাদের সাথে আমাদের পার্থক্য থাকলো না। এসময় তিনি যার প্রয়োজন আছে শুধু তাকেই টিসিবির কার্ডের আওতায় আনা হবে বলে উল্লেখ করেন।

সোমবার রাতে খুলনায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খুলনা জেলার টিসিবি ডিলার ও অংশীজনের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন।

টিসিবির কার্ড এক্টিভেশন ও পণ্য বিতরণ সম্পর্কে বাণিজ্য উপদেষ্টা বলেন, বিদ্যমান যে চ্যালেঞ্জ আছে তা সকলে মিলে সমন্বয়ের মাধ্যমে সমাধান করবো।আমরা ফ্যাসিবাদের থেকে আলাদা হতে চাই,আমাদের আইন ও নীতিমালা অনুযায়ী চলতে হবে। আমরা কার্ড সংশোধন করবো একই সাথে কার্ডের সংখ্যা এক কোটিতে উন্নীত করবো। দুটো কাজই দ্রুত করতে চাই উল্লেখ করেন শেখ বশিরউদ্দীন।

কার্ড দেওয়ার ক্ষেত্র কোন রাজনৈতিক বিভাজন যেন না করা হয় সেদিকে খেয়াল রাখতে কর্মকর্তাদের নির্দেশনা দেন বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেন, স্থানীয়ভাবে ফ্যাসাদ তৈরির চেষ্টা করবেন না।যার প্রয়োজন তাকেই কার্ডের আওতায় আনুন। শুধু তাকেই কার্ড দেওয়া হবে যে যোগ্য এবং এর দায় পরিপূর্ণভাবে তাঁর বলেও উল্লেখ করেন তিনি।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ।

এমএস

ভোলা নর্থ-৩ কূপে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু

এমপি নুসরাতের বাড়িতে আগুনের তদন্ত প্রতিবেদন কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

মুফতি আমির হামজাকে ঘিরে সংসদে উত্তেজনা, সদস্যদের যে বার্তা দিলেন স্পিকার

নতুন প্রজন্মকে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বাড়িতে আগুনের ঘটনায় আমি দুইবার আহত হয়েছি: সংসদে এমপি নুসরাত

হাতকড়া ছাড়া জিয়াউলের আদালতে হাজিরা, সংসদে যা বললেন ইলিয়াস আলীর স্ত্রী

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নতুন ডিসি-এসপি

নিবন্ধন বিভাগের উন্নয়নে ৬ দফা দাবি পেশ বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের

মামুনুল হক ইস্যু: ওলিপুরীর খোলা চিঠির জবাব দিলেন পীর সাহেব দেওনাসহ তিন শীর্ষ আলেম

দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু