হোম > জাতীয়

ঢাবিতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

স্টাফ রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় মিছিলরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দফতর সেল) জাহিদ আহসান স্বাক্ষিত বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কার্জন হল এলাকায় মিছিলরত শিক্ষার্থীদের ওপর পুলিশ অমানবিক হামলা করেছে। শিক্ষার্থীদের লক্ষ্য করে পুলিশ লাঠিচার্জ এবং জলকামান নিক্ষেপ করেছে। পুলিশি হামলা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরবিচ্ছিন্ন শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ নষ্ট করে শিক্ষার্থীদের নিরাপত্তার মারাত্মক ঝুঁকি তৈরি করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনধিকার প্রবেশ করে পুলিশের নির্বিচার হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

ইতোপূর্বেও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশের আক্রমণের ঘটনা শিক্ষার্থীদের মনে উদ্বেগের সৃষ্টি করেছে। জুলাই গণঅভ্যুত্থানের পরে পূর্বতন আওয়ামী রেজিমের কায়দায় পুলিশের হামলার সংস্কৃতি বজায় রাখা মোটেই কাম্য নয়।

একইসঙ্গে আমরা উদ্বেগের সাথে খেয়াল করেছি, জুলাই গণহত্যার সাথে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের এখনও চিহ্নিতকরণ এবং গ্রেপ্তার করা হয়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অনতিবিলম্বে গণহত্যায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছে।

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইন্স স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ