হোম > জাতীয়

ডিকাবের নতুন সভাপতি মঈনুদ্দিন, সম্পাদক ইমরুল কায়েস

কূটনৈতিক রিপোর্টার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব)- এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বার্তা সংস্থা ইউএনবির এ কে এম মঈনুদ্দিন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাভিশনের আবু হেনা ইমরুল কায়েস।

বুধবার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শেষে ২০২৬ সালের জন্য নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা দেওয়া হয়।

ডিকাব ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটির অন্যরা হচ্ছেন- সহসভাপতি আবিদা সুলতানা মুক্তা (দেশ টেলিভিশন), যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ হাসিব হাসান (চ্যানেল টোয়েটিফোর), দপ্তর সম্পাদক নাহিদ হোসেন (আলাপ ডট নিউজ) ও কোষাধ্যক্ষ রুবায়েত হাসান (দীপ্ত টেলিভিশন)।

এছাড়া নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন- খুররম জামান (আমাদের নতুন সময়), বশীর আহমেদ (দৈনিক আমার দেশ), পান্থ রহমান (চ্যানেল আই), আতিকুর রহমান (দৈনিক জবাবদিহি) ও এমএকে জিলানী (সময়ের আলো)।

এর আগে বিদায়ী কমিটির সভাপতি এ কে এম মঈনুদ্দিনের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন ও কোষাধ্যক্ষ মোর্শেদ হাসিব হাসান প্রতিবেদন পেশ করেন।

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর গ্রেপ্তার