হোম > জাতীয়

হাদির খুনিদের হস্তান্তর না করলে লড়াই থামবে না: আসিফ

আতিকুর রহমান নগরী

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির খুনিদের বাংলাদেশের কাছে হস্তান্তর না করলে লড়াই থামবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শরিফ ওসমান হাদির মৃত্যুতে রাজধানীর শাহবাগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গভীর রাতেও শাহবাগে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আসিফ মাহমুদ বলেন, ‘হাদিকে যারা হত্যা করেছে তাদের অবিলম্বে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। যদি না করা হয়, তবে কোনোভাবেই লড়াই থামাবে না স্বাধীনতাকামী জনগণ। আমাদের লড়াই আরও কঠোর থেকে কঠোরতর হবে।

তিনি আরো বলেন, ‘শরীফ ওসমান হাদিকে হত্যার মাধ্যমে জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে নিষিদ্ধ ও পলাতক আওয়ামী লীগ এবং তাদের মিত্ররা। তারা ভুলে গেছে যে জুলাই গণ-অভ্যুত্থানে এ দেশের মানুষ রক্ত দিয়ে রাজপথ রাঙিয়েছে, কিন্তু হার মানেনি। তাদের আবার মনে করিয়ে দিতে হবে, রক্ত ঝরলে এ দেশের জনগণের সঙ্গে কেউ টিকতে পারবে না।’

সাবেক এই উপদেষ্টা আরো উল্লেখ করেন, জুলাই গণ-অভ্যুত্থানকে টিকিয়ে রাখতে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক যে লড়াই ওসমান হাদি চালিয়ে যাচ্ছিলেন, সেই লড়াইয়ে দুর্বৃত্তায়ন কিংবা কোনো ধরনের হানাহানি বা সুবিধাভোগী গোষ্ঠীর স্থান নেই। হাদি অত্যন্ত নিয়মতান্ত্রিকভাবে লড়াই চালিয়ে যাচ্ছিলেন। তার এই লড়াইকে গঠনমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের এগিয়ে নিতে হবে।

উপকূল ও চরাঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আসছে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’

বিদ্যুৎ সাশ্রয়ে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ

হাম উপসর্গে একদিনে আরো ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৯৭

কোরআনের আলোকে সংবিধান তৈরি করা যেতে পারে, তবে কোরআনকে সংবিধান হিসেবে বিবেচনা করা উচিত নয়: আইনমন্ত্রী

‘আগামী ৫০ বছরের চাহিদাকে বিবেচনায় নিয়ে চিকিৎসাব্যবস্থার টেকসই উন্নয়ন ঘটাতে হবে’

সার্ককে সক্রিয় করতে চায় বাংলাদেশ

গণতন্ত্রে সমালোচনা শোনার ও অন্যের মত গ্রহণের মানসিকতা থাকতে হবে: আইনমন্ত্রী

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী