হোম > জাতীয়

মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স প্রধানের সঙ্গে নৌ-বাহিনী প্রধানের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশে সফররত মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান মেজর জেনারেল ইব্রাহিম হিলমি রোববার নৌবাহিনী সদর দপ্তরে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এর আগে তিনি নৌবাহিনী সদর দপ্তরে এসে পৌঁছালে নৌবাহিনী প্রধান তাকে স্বাগত জানান। এ সময় নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। তিনি গার্ড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন।

রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাক্ষাৎকালে তিনি নৌবাহিনী প্রধানের সাথে পারস্পরিক কুশলাদি বিনিময় করেন। এ সময় দুই দেশের মধ্যকার পেশাগত ও সামরিক প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এছাড়া বাংলাদেশ ও মালদ্বীপ সশস্ত্র বাহিনীর মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎ শেষে প্রতিনিধি দলকে নৌবাহিনীর অপারেশনাল কর্মকাণ্ডের উপর ব্রিফিং প্রদান করা হয়। এ সময় মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রতিনিধিদল,মালদ্বীপ হাই কমিশনের কর্মকর্তাগণ,নৌবাহিনী সদর দপ্তরের পিএসওগণ এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাৎ বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

বাংলাদেশ সফরকালে মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান সেনা ও বিমান বাহিনী প্রধান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলটি ঢাকায় ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি), বাংলাদেশ মেশিন টুলস্ ফ্যাক্টরি, বাংলাদেশ অর্ডন্যাস ফ্যাক্টরি ও চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমি পরিদর্শন করবেন।

এছাড়াও চট্টগ্রাম সফরকালে মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল,কমান্ডার বিএন ফ্লিট, চেয়ারম্যান চট্টগ্রাম পোর্ট অথরিটি-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

ঢাকা বিমানবন্দরে প্রায় ৬০০ গ্রাম স্বর্ণালংকারসহ ৬ জন আটক

দাড়ি রেখে প্রশংসিত সেনাপ্রধান জেনারেল ওয়াকার

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ স্থানীয় সরকারমন্ত্রীর

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী ও চীনের উপ-তথ্যমন্ত্রী

সংসদে বাজেট অধিবেশন দেখার সুযোগ পেল ৭০ শিক্ষার্থী

ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী

হিন্দি-উর্দুতে ডিপ্লোমা আছে, আরবি-ফার্সি কুছ কুছ জানি

বিরোধীদলীয় নেতা হিসেবে নয়, জাতীয় নেতা হিসেবে বক্তব্য রেখেছেন

মাসুদ কামালের মন্তব্যে চিকিৎসক সংগঠনগুলোর নিন্দা, ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থা