হোম > জাতীয়

ঢাকাসহ চারটি আসনে রিটার্নিং কর্মকর্তা পেলো ইসির নিজস্ব কর্মকর্তারা

স্টাফ রিপোর্টার

এই প্রথম নির্বাচন কমিশনের বা ইসির নিজস্ব কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তা (আরও) করা হয়েছে। তিনশ সংসদীয় আসনের মধ্যে চারটি সংসদীয় আসন সামলাতে হবে ইসির চারজন কর্মকর্তাকে।

নিয়োগকৃত কর্মকর্তাদের মধ্যে ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনূস আলী ঢাকা বিভাগের দুটি আসনের এবং চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. বেলায়েত হোসেন এবং খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের একটি করে আসনে দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার রাতে কমিশন এ নিয়োগের অনুমোদন দিয়েছে।

এ সংক্রান্ত পরিপত্র রাতেই জারি করা হয়। অতীতে বিভাগীয় কমিশনার ও ডিসিরাই নির্বাচন পরিচালনাকারী হিসেবে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করে এসেছেন।

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারীদের রাজধানীতে অবস্থান কর্মসূচি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা