হোম > জাতীয়

শাহবাগ মোড়ের দখল নিল ইনকিলাব মঞ্চ

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

দীর্ঘ দুই ঘন্টা পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস উপেক্ষা করে আবারও শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

এর আগে শুক্রবার সন্ধ্যা ৭টায় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের হটিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেয় পুলিশ। রাত পৌনে ৯টার দিকে পুলিশকে হটিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

জাতিসংঘের অধীনে হাদি হত্যার তদন্তের দাবিতে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা অবস্থান করে গতকাল থেকে আন্দোলন করছিল।

শুক্রবার বিকেলে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে থেকে সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে সরিয়ে দেয় পুলিশ। এর প্রতিবাদে শাহবাগ ব্লকেড করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। সন্ধ্যা ৭টার দিকে দ্বিতীয় দফায় সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। দীর্ঘ দুই ঘণ্টা পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস উপেক্ষা করে আবারও শাহবাগ মোড়ে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

এ সময় ঢাকা-১৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী মহিউদ্দিন রনি আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার শরীরে আঘাতের চিহ্ন আছে বলে দাবি করেছেন তার সহযোগী ওবাইদুর রহমান সোহান।

এদিকে শুক্রবার রাতে ইনকিলাব মঞ্চ ফেসবুক পোস্টে জানায়, নির্বাচন ১২ তারিখেই হবে। নির্বাচন হতেই হবে। কোনোভাবেই নির্বাচন বানচাল করতে দেয়া হবে না।

ইনকিলাব মঞ্চের অপর এক ফেসসবুক পোস্টে বলা হয়, লীগ এক্টিভ হয়েছে। তারা সাধারণ জনতার সাথে মিশে পরিস্থিতি অন্য দিকে প্রবাহের চেষ্টা করছে। শহীদ ওসমান হাদির হত্যার বিচার এবং নির্বাচন বানচালের চেষ্টা চলছে। আপনাদের সবাইকে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হলো।

হাড়ের জটিল অস্ত্রোপচারে নতুন প্রযুক্তি, বিএমইউতে চালু সি-আর্ম মেশিন

দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটিমন্ত্রী

যেসব সরকারি চাকরিজীবী আয়-ব্যয়ের হিসাব দেন, শুধু তাদের বেতন বাড়ানো উচিত: টিআইবি

৪২ বছর পর বদলাচ্ছে বিমান চলাচল বিধিমালা, বিনিয়োগে জোর সরকারের

তারেক রহমানকে চিঠিতে কী লিখেছেন ট্রাম্প

শিক্ষার্থীদের ভুল তথ্য না পাঠাতে কঠোর নির্দেশনা ঢাকা বোর্ডের

এমপিওভুক্ত শিক্ষকরা নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাবেন: শিক্ষামন্ত্রী

তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

আনসার-ভিডিপিকে আরো কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত