হোম > জাতীয়

কোরবানির পশুর হাট ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

আমার দেশ অনলাইন

ঈদুল আজহা সামনে রেখে রাজধানীর একটি কোরবানির পশুর হাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। হাট ঘুরে দেখার সময় তিনি ছবি তোলেন এবং বিক্রেতা ও উপস্থিত মানুষের সঙ্গে কথা বলেন। পরে এসব ছবি ফেসবুক পেজে প্রকাশ করেছে ঢাকার মার্কিন দূতাবাস।

বুধবার ভেরিফায়েড পেজের পোস্টে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, ‘পরিবারগুলো যখন ঈদুল আজহার প্রস্তুতি নিচ্ছে, তখন কোরবানির পশুর হাটের প্রাণবন্ত পরিবেশ কাছ থেকে দেখার অভিজ্ঞতা দারুণ ছিল। সবাইকে আনন্দময় ও শান্তিপূর্ণ ঈদের শুভেচ্ছা।’

প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন একটি গরুর হাটে ছাতা হাতে ঘুরে বেড়াচ্ছেন। এক ছবিতে তাকে কয়েকটি গরুর পাশে দাঁড়িয়ে হাসিমুখে ছবি তুলতে দেখা যায়। আরেকটি ছবিতে একটি কালো ছাগলের পাশে বসে থাম্বস-আপ দিচ্ছেন তিনি। অন্য একটি ছবিতে দেখা যায়, সাজানো একটি বড় গরুর পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন মার্কিন রাষ্ট্রদূত।

ধর্মঘট করে এলপিজি সরবরাহ ব্যাহত করা হলে আইনি ব্যবস্থা: মন্ত্রী

সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিলে ভোগান্তিতে ১৩ হাজার ৪৯০ যাত্রী

সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

হোটেল-বারে অনিয়ম, ঢাকায় ৬৯০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৫

যুক্তরাষ্ট্রে ইউনূসকে ফ্যাসিস্টদের হেনস্তা

নগর জনস্বাস্থ্য সুরক্ষা প্রকল্পে ‘বিশেষজ্ঞ’ সাবেক আমলারা

কলড্রপে নাকাল মোবাইল গ্রাহক, পাঁচ বছরে ৬৬ হাজারের বেশি অভিযোগ

সাশ্রয়ী ও পরিচ্ছন্ন জ্বালানিতে মানের নিশ্চয়তা জরুরি

ডাউন সিন্ড্রোম ব্যক্তিদের কর্মসংস্থান সৃষ্টির আহ্বান বিশিষ্টজনদের

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময়সীমা বৃদ্ধি